Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Rajasthan

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দাউদাউ করে জ্বলল বাস, ভয়ংকর দুর্ঘটনায় রাজস্থানে মৃত ৮

৩৭ জন যাত্রীকে নিয়ে বাসটি হৃষীকেশ থেকে ইন্দোর যাচ্ছিল। ভোর সাড়ে ৩টে নাগাদ উলটোদিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ০৯:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ০৯:০৭

options
link
ট্রাকের সঙ্গে সংঘর্ষে দাউদাউ করে জ্বলল বাস, ভয়ংকর দুর্ঘটনায় রাজস্থানে মৃত ৮ zoom
দুর্ঘটনার পর জ্বলছে বাস।
Advertisement

মর্মান্তিক পথ দুর্ঘটনা রাজস্থানে। ট্রাকের সঙ্গে সংঘর্ষে দাউদাউ করে জ্বলে উঠল যাত্রীবাহী বাস। সোমবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটেছে ধৌসা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে। ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। পাশাপাশি আহত হয়েছেন আরও ২২ জন।

জানা যাচ্ছে, ৩৭ জন যাত্রীকে নিয়ে বাসটি হৃষীকেশ থেকে ইন্দোর যাচ্ছিল। ভোর সাড়ে ৩টে নাগাদ উলটোদিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বাসে। জ্বলন্ত বাস থেকে প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়েন অনেকেই। এদিকে দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। স্থানীয়দের সাহায্যে উদ্ধার করা হয় বাসে থাকা বাকিদের। ঘটনায় আহত ২২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জারি রয়েছে উদ্ধারকাজ।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলবাহিনী। ঘটনাস্থলে উপস্থিত হন ধৌসার পুলিশ সুপার পীযূষ দীক্ষিত। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শেষ রাতে কোনওভাবে চোখ লেগে গিয়েছিল চালকের যার জেরেই এই দুর্ঘটনা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর জানার পর শোকবার্তা দিয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। দিল্লি-মুম্বই এক্সপ্রেসে ভয়ংকর দুর্ঘটনায় একাধিক জনের মৃত্যুর খবর পেয়েছি। এই দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমি সমবেদনা জানাই। ঈশ্বর তাঁদের এই দুঃখ সহ্য করার শক্তি দিক। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.