Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
BJP Rahul Gandhi

বোধোদয় হোক! রাহুলের ‘সুমতি’ ফেরাতে মন্দিরে ‘বুদ্ধি-শুদ্ধি যজ্ঞ’ বিজেপির, ভাইরাল ভিডিও

দেরাদুনের এক মন্দিরে দেখা যায়, কংগ্রেস সাংসদের ছবি নিয়ে চলছে 'বুদ্ধি শুদ্ধি যজ্ঞ'। গোটা বিষয়টি সমর্থন করে মুখও খুলেছেন উত্তরাখণ্ডের বিজেপি সরকারের মন্ত্রী ভগবৎ মাকওয়ানা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১২:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১২:৩১

options
link
বোধোদয় হোক! রাহুলের ‘সুমতি’ ফেরাতে মন্দিরে ‘বুদ্ধি-শুদ্ধি যজ্ঞ’ বিজেপির, ভাইরাল ভিডিও zoom
দেরাদুনের এক মন্দিরে 'বুদ্ধি শুদ্ধি যজ্ঞ' করছেন বিজেপি নেতারা।
Advertisement

রাহুল গান্ধীর জ্ঞান হোক, তিনি মিথ্যাচার বন্ধ করুন। এই কামনায় এবার যজ্ঞ করল বিজেপি। মঙ্গলবার দেরাদুনের এক মন্দিরে দেখা যায়, কংগ্রেস সাংসদের ছবি নিয়ে চলছে ‘বুদ্ধি শুদ্ধি যজ্ঞ’। গোটা বিষয়টি সমর্থন করে মুখও খুলেছেন উত্তরাখণ্ডের বিজেপি সরকারের মন্ত্রী ভগবৎ মাকওয়ানা। নেটদুনিয়ায় ভাইরাল রাহুলের ছবি নিয়ে যজ্ঞের ভিডিও।

ঘটনার সূত্রপাত রামলীলা ময়দানের শুদ্ধিকরণ নিয়ে। গত ৮ আগস্ট ভোটমুখী উত্তরাখণ্ডের হলদিওয়ানির রামলীলা ময়দানে সভা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পরদিনই ওই সভাস্থলে রীতিমতো পুজো অর্চনা করে ওই সভাস্থলে শুদ্ধিকরণ করায় একটি হিন্দুত্ববাদী সংগঠন। রাম সেনা নামের ওই সংগঠনের শুদ্ধিকরণের ছবি-ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কংগ্রেস অভিযোগ তোলে, খাড়গে দলিত বলেই বিজেপি এইভাবে মাঠ শুদ্ধিকরণ করেছে। যদিও সেই দাবি অস্বীকার করে পদ্মশিবির।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার বেশ কয়েকদিন পর বিষয়টি নিয়ে সরব হন রাহুল গান্ধী। তিনি বলেন, বিজেপি এবং আরএসএস চাইছে সমাজে অস্পৃশ্যতার সংষ্কৃতি বজায় রাখতে। দলিতদের প্রতি তাদের মানসিকতা কেমন, এই ঘটনায় তা প্রমাণিত হয় বলেও তোপ দাগেন লোকসভার বিরোধী দলনেতা। দাবি করেন, তফসিলি জাতি-উপজাতি আইনের আওতায় দোষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হোক। যদিও শেষ পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি। বরং রাহুলের বিরুদ্ধে জাতিবিদ্বেষী মন্তব্য করার অভিযোগে এফআইআর ঠুকেছেন রাম সেনার সদস্য অমিত কুমার।

এবার সেই উত্তরাখণ্ডেই রাহুলের ‘সুবুদ্ধি’ চেয়ে যজ্ঞে বসলেন বিজেপি নেতারা। জানা গিয়ে বিজেপির তফসিলি জাতি মোর্চার তরফ থেকে এই যজ্ঞের আয়োজন করা হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মন্দিরে আগুন জ্বালিয়ে যজ্ঞ হচ্ছে। সেখানে রাখা রাহুল গান্ধীর ছবি। যজ্ঞের উদ্দেশ্য, রাহুল এবং কংগ্রেস নেতাদের যেন জ্ঞান হয়, তাঁরা যেন মিথ্যা প্রচার বন্ধ করেন। প্রশ্ন ওঠে, রাহুল লোকসভার বিরোধী দলনেতা। কেন্দ্রীয় মন্ত্রীদের সমান তাঁর গুরুত্ব। তাঁর বুদ্ধি নিয়ে এভাবে প্রশ্ন তোলা যায় কি? উত্তরাখণ্ডের মন্ত্রী ভগবতের জবাব, “মন্ত্রী যদি অন্যায় করেন তাহলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া যায়।” যদিও এই নিয়ে কংগ্রেস এখনও মুখ খোলেনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.