সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বুলডোজার’ ব্যবহার নিয়ে ফের একবার মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বিআর গাভাই। ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি বিআর গাভাই বিভিন্ন অপরাধীদের বাড়ি ভেঙে ফেলার জন্য বুলডোজার ব্যবহারের তীব্র সমালচনা করেছেন তিনি। রাজ্য সরকারের এই বুলডোজার ব্যবহারকে আদালতের মতো আচরণ এবং যথাযথ প্রক্রিয়া ছাড়াই সম্মিলিত শাস্তির উদাহরণ বলেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে গাভাই বলেন, এই রীতির অর্থ রাষ্ট্র নিজেই অপরাধীকে দোষী সাব্যস্ত করছে। পাশাপাশি, বিনা অন্যায়ে পুরো পরিবারকে শাস্তি দেওয়া হচ্ছে। তিনি বলেন, “যখন কোনও নাগরিক অপরাধমূলক কাজে জড়িত বলে প্রমাণিত হয়, তখন তার পরিবারের অপরাধ কী? কেন তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে? প্রশাসন বিচারক হিসেবে কাজ করতে পারে না।” তাঁর মতে, বুলডোজারের ব্যবহার আসলে অপরাধীর পরিবার এবং বাড়ির অন্যান্য নিরপরাধ বাসিন্দাদের মৌলিক অধিকার নষ্ট করা।
গাভাইয়ের দাবি, সংবিধান প্রণীত অধিকারগুলি রক্ষার জন্য জুডিশিয়াল অ্যাক্টিভিজম জরুরি হলেও তাকে নিজের সীমার মধ্যে থাকতে হবে। বিচারপতি গাভাই জোর দিয়ে বলেন, যদি পরবর্তীকালে বাড়ি ভাঙার কোনও ঘটনা অবৈধ প্রমাণিত হয়, তাহলে সরকারকেই বাড়িটির বানাতে হবে। তিনি বলেন, “যদি কোনও বাড়ি বেআইনিভাবে ভেঙে ফেলা হয়, তবে তা সরকারকে পুনর্নির্মাণ করতে হবে এবং দোষীদের কাছ থেকে টাকা আদায় করতে হবে।”
সর্বশেষ খবর
-
পরপর ট্রান্সফরমার বিকল! লিফট বন্ধ-জলের আকাল, বিদ্যুৎ বিভ্রাটে জেরবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা
-
লক্ষ্য সম্পর্ক দৃঢ় করা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাঁচ রাজ্যের প্রতিনিধিদের আমন্ত্রণের সিদ্ধান্ত
-
পানমশলা আর বিক্রি করা যাবে না প্লাস্টিকের প্যাকেটে, নয়া ব্যবহারবিধি কেন্দ্রের
-
রাজ্যে শিল্প আনতে বন্ধ হোক লাল ফিতের ফাঁস, তোলাবাজি! বণিকমহলের মতামত শুনলেন মন্ত্রীরা
-
৯ বছরের একত্রবাস, অবশেষে জর্জিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ রোনাল্ডো