Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Indian Army

হিমাঙ্কের নিচেও সচল থাকবে ইঞ্জিন! ভারতীয় সেনার জন্য স্পেশাল ডিজেল আনল বিপিসিএল

Extreme Weather Diesel: ১৭ আগস্ট মধ্যপ্রদেশের বিনা রিফাইনারি থেকে এই 'এক্সট্রিম ওয়েদার গ্রেড' (এক্সডব্লিউজি) ডিজেলের প্রথম ট্রেনের রেক রওনা দিল সেনা গন্তব্যে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৫:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৫:৩৪

options
link
হিমাঙ্কের নিচেও সচল থাকবে ইঞ্জিন! ভারতীয় সেনার জন্য স্পেশাল ডিজেল আনল বিপিসিএল zoom
ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর জেনারেল অফ সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (ডিজিএসটি) লেফটেন্যান্ট জেনারেল মুকেশ চড্ডা এবং বিপিসিএল-এর ডিরেক্টর (মার্কেটিং) শুভঙ্কর সেন-সহ শীর্ষ আধিকারিকরা। নিজস্ব ছবি।
Advertisement

তুঙ্গ শৃঙ্গে মাইনেসের কোঠায় পারা। কনকনে ঠান্ডায় পাহাড়ি সীমান্ত পাহারা দিচ্ছেন জওয়ানরা। অথচ ঠিক সময়ে সেনা গাড়ি চালু হচ্ছে না—এমন দুশ্চিন্তা এ বার অতীত হতে চলেছে। হিমাঙ্কের বহু নিচেও গাড়ির ইঞ্জিন সচল রাখতে নয়া এক বিশেষ জ্বালানি আনল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)। ১৭ আগস্ট মধ্যপ্রদেশের বিনা রিফাইনারি থেকে এই ‘এক্সট্রিম ওয়েদার গ্রেড’ (এক্সডব্লিউজি) ডিজেলের প্রথম ট্রেনের রেক রওনা দিল সেনা গন্তব্যে।

উচ্চতম সীমান্তে মোতায়েন ভারতীয় সেনা (Indian Army) যাতে চরম প্রতিকূল আবহাওয়ায় নির্বিঘ্নে গাড়ি চালাতে পারে, সে কথা মাথায় রেখেই বিপিসিএল নিজেদের গবেষণা কেন্দ্রে দেশীয় প্রযুক্তিতে এই ডিজেল (Extreme Weather Diesel) তৈরি করেছে। ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর জেনারেল অফ সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (ডিজিএসটি) লেফটেন্যান্ট জেনারেল মুকেশ চড্ডা এবং বিপিসিএল-এর ডিরেক্টর (মার্কেটিং) শুভঙ্কর সেন-সহ শীর্ষ আধিকারিকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কী এই নয়া প্রযুক্তির কামাল?

  • অতি নিম্ন তাপমাত্রাতেও এই তেল জমাট বাঁধে না। ফলে ইঞ্জিনের ফুয়েল ফিল্টার জাম হওয়ার আশঙ্কা থাকে না।
  • বরফাবৃত অঞ্চলে গাড়ি স্টার্ট দেওয়া বেশ কঠিন। কিন্তু এই তেলের উচ্চ কার্যক্ষমতার জন্য চটজলদি স্টার্ট নেবে সেনার গাড়ি।
  • সেনা গাড়ির অতিরিক্ত মেরামতের প্রয়োজন কমাবে এই ডিজেল। এর ফলে জ্বালানি ব্যবস্থা থাকবে সম্পূর্ণ নিরাপদ।

বিপিসিএল-এর ডিরেক্টর শুভঙ্কর সেন জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ডিজেল ‘আত্মনির্ভর ভারত’-এ এক বিরাট মাইলফলক। ভারতের সীমান্তে কৌশলগত জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে এই প্রযুক্তি সেনাকে বাড়তি সুবিধা জোগাবে। বিনা রিফাইনারির এই কৃতিত্ব সেনাবাহিনীর লজিস্টিক এবং সামরিক প্রস্তুতি বহুগুণ বাড়িয়ে দিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.