গত ৩০ জুলাই শুরু হয়েছিল চলতি বছরের পবিত্র কানওয়ার যাত্রা (Kanwar Yatra)। শেষ হয়েছে বুধবার ১১ আগস্ট। ঈশ্বর আরাধনা শেষে দেবভূমি উত্তরাখণ্ডে আবর্জনার পাহাড় তৈরি হয়েছে। শ্রাবণ মাসে গঙ্গা থেকে জল সংগ্রহের জন্য ‘দেবভূমি’ উত্তরাখণ্ডের হরিদ্বারে প্রায় পাঁচ কোটি তীর্থযাত্রী সমবেত হয়েছিলেন। শিবরাত্রির পর ফেরার পথে তাঁরা সেখানে সাত হাজার টন আবর্জনার স্তূপ ফেলে গিয়েছেন।
সমাজমাধ্যমে একাধিক ছবি ও ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে, গঙ্গার ঘাটজুড়ে পরিত্যক্ত পোশাক, প্লাস্টিকের সামগ্রী এবং কানওয়ারে কাঠামো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। হরিদ্বারের শতাধিক ঘাটের মধ্যে সবচেয়ে বিখ্যাত ‘হর কি পৌড়ি’র ঘাটেরও একই অবস্থা। অস্থায়ী পোশাক পরবর্তনের ছাউনিগুলিতে ডাঁই হয়েছে রয়েছে প্রস্রাবভর্তি অসংখ্য জলের প্লাস্টিকের বোতল। ভিডিওতে দেখা গিয়েছে, সাফাইকর্মীরা মুখে মাস্ক, হাতে গ্লাফস ছাড়াই বেলচা দিয়ে ওই প্রস্রাব বোতল সরাচ্ছেন।
Kanwar Yatra concludes in Haridwar…
Millions of devotees of Lord Shiva, Kanwariya’s attain salvation leaving behind 7,000 metric tonnes of garbage, undergarments, bottles filled with Urine across Ganga ghat and Har Ki Pauri.
Har Har Mahadev pic.twitter.com/Nw8001IY3T
— D (@Deb_livnletliv) August 12, 2026
পবিত্র গঙ্গার ঘাট এভাবে নোংরা, আবর্জনায় ভরে ওঠায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’ বলছেন তাঁরা। এক ব্যক্তির বক্তব্য, পুণ্যার্থীরা গঙ্গার ঘাটে পৌঁছাতে দীর্ঘ পথ পাড়ি দেন, অথচ শেষমেশ নদীটিকে এমন অবস্থায় ফেলে রেখে চলে যান! প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হরিদ্বারের ডাম্পিং গ্রাউন্ডে অন্তত ৭,০০০ টন বর্জ্য স্থানান্তর করা হয়েছে। যার ফলে সেখানে বর্জ্যের ছোটখাটো পাহাড় তৈরি হয়েছে। পৌর কমিশনার নন্দন কুমার বলেন, “গতকাল শিবরাত্রির পর আমাদের সবকটি দল ঘাট, পার্কিং এলাকা এবং রাস্তাঘাট পরিষ্কার করার জন্য সারা রাত ধরে কাজ করেছে।”
শুধু হরিদ্বার বা ঋষিকেশই নয়, হাজার হাজার ভক্ত গঙ্গা থেকে জল সংগ্রহের জন্য দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে আরও উঁচুর দিকে গিয়েছিলেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শ্রাবণ মাসে প্রায় ৫৭ হাজার তীর্থযাত্রী উত্তরকাশীর গঙ্গোত্রীতে গিয়েছিলেন। গঙ্গা নদীর উৎসস্থলকে পবিত্র বলে মনে করে ভক্তেরা। তারাই ফেরার পথে কয়েক হাজার টন আবর্জনা ফেলে গিয়েছেন। যার মধ্যে রয়েছে ফেলে দেওয়া পোশাক, প্লাস্টিক ও অন্যান্য সামগ্রী। পরিবেশবিদদের বক্তব্য, পরিবেশগতভাবে সংবেদনশীল এই এলাকায় উদ্ভিদ ও প্রাণিকুলের জন্য এই আবর্জনা বিপজ্জনক।
সর্বশেষ খবর
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ