Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Punjab

পাঞ্জাবের জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের রহস্যমৃত্যু, গাড়ি থেকে মিলল পচাগলা দেহ

ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা প্রায় ৪ লক্ষের কাছাকাছি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৫, ১৬:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৫, ১৬:৩০

options
link
পাঞ্জাবের জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের রহস্যমৃত্যু, গাড়ি থেকে মিলল পচাগলা দেহ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবের জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কমল কউরের রহস্যমৃত্যু। বুধবার রাতে ভাতিন্দা-চণ্ডীগড় রাজ্য সড়কের কাছে এক বিশ্ববিদ্যালয় চত্ত্বরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে মিলল তাঁর পচাগলা দেহ। কমলের মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এদিন রাতে বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে কটু গন্ধ পাচ্ছিলেন স্থানীয়রা। তখনই তাঁদের সন্দেহ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গাড়ির দরজা খুলতেই পিছনের আসন থেকে কমলের পচাগলা দেহ উদ্ধার হয়। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ৩০ বছর বয়সি কমল লুধিয়ানার বাসিন্দা। সমাজমাধ্যমে তিনি যথেষ্ট জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা প্রায় ৪ লক্ষের কাছাকাছি। গত ৯ জুন কমল ভাতিন্দায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ভাতিন্দা পুলিশের সুপার নরেন্দ্র সিং বলেন, “স্থানীয়রা থানায় ফোন করে জানান, বিশ্ববিদ্যালয়ের পাকিং লটে দাঁড় করানো একটি গাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। তড়িঘড়ি আমরা ঘটনাস্থলে পৌঁছই। গাড়ির পিছনের আসন থেকে মহিলার দেহ উদ্ধার হয়েছে।”

ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ এসেছে। সেখানে দেখা গিয়েছে, যে গাড়ি থেকে কমলের দেহ উদ্ধার হয়েছে সেটি চালাচ্ছিলেন এক যুবক। তিনিই গাড়িটি বিশ্ববিদ্যালয় চত্ত্বরে পার্ক করেন। তবে যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কোমলকে খুন করা হয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.