Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Delhi

বিস্ফোরণে কাঁপল দিল্লি, ঘটনাস্থলে পুলিশ-দমকল

বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির প্রশান্ত বিহার এলাকা। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন। রয়েছে বিশাল পুলিশবাহিনীও।    

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২৪, ১৪:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২৪, ১৪:১৬

options
link
বিস্ফোরণে কাঁপল দিল্লি, ঘটনাস্থলে পুলিশ-দমকল zoom

সোমনাথ রায়, নয়াদিল্লি: বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির প্রশান্ত বিহার এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনীও। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। 

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪৮ নাগাদ উত্তর দিলির প্রশান্ত বিহার এলাকার পিভিআর সিনেমা হলের সামনে বিস্ফোরণটি ঘটে। খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছয় দিল্লির পুলিশের স্পেশাল সেলের একটি দল ও দমকলের চারটি ইঞ্জিন। পরে গোটা এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। সংসদ অধিবেশন চলাকালীন এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। 

Advertisement

কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে বা এটা কোনও নাশকতামূলক ঘটনা কি না, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, একটি মিষ্টির দোকানের পাশে পার্কের সীমানার সামনে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে সাদা পাউডার জাতীয় কিছু পদার্থও মিলেছে। যা পরীক্ষা করে দেখছে পুলিশ। মাসখানেক আগেই প্রশান্ত বিহারের সিআরপিএফ স্কুলের সামনে বিস্ফোরণ ঘটেছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল স্কুলের দেওয়াল। সেই সময়ও সেখান থেকে একই সাদা বস্তু মিলেছিল। ফলে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।    

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.