ফের বিতর্কে বিজেপি নেত্রী কম্পেল্লা মাধবীলতা। এর আগে রামনবমীর শোভাযাত্রা চলাকালীন মসজিদের দিকে তির ছোড়ার ভঙ্গি করেছিলেন তিনি। এবার বিমানবন্দরের প্রার্থনাকক্ষে দূর্গা সূক্তম পাঠ করে ফের চর্চায় মাধবীলতা।
সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ। সেখানে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রার্থনাকক্ষে বসে থাকতে দেখা গিয়েছে মাধবীলতাকে। ওই কক্ষে উপস্থিত ছিলেন দু’জন বোরখা পরিহিত মুসলিম মহিলাও। মাধবীলতা (Madhavi Latha) লেখেন, ‘ব্যস্ততার মাঝে এক মুহূর্তের স্থৈর্য… ভারতের হৃদয়ে অধিষ্ঠিত দিব্যসত্তার চরণে প্রণাম…’
আরও পড়ুন:
At the Delhi airport’s women’s prayer room, BJP leader Madhavi Latha entered and began reciting the Durga Stuti while Muslim women were offering namaz.
Madhavi Latha tried to provoke and disturb the Muslim women present there. pic.twitter.com/hthsZsHzCb
— The Muslim Matter India (@TheMuslimMatter) March 24, 2026
সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ। সেখানে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রার্থনাকক্ষে বসে থাকতে দেখা গিয়েছে মাধবীলতাকে। ওই কক্ষে উপস্থিত ছিলেন দু’জন বোরখা পরিহিত মুসলিম মহিলাও।
কংগ্রেসের অভিযোগ, প্রার্থনাকক্ষে নীরবে প্রার্থনা ও ধ্যান করা যায়। সেখানে মন্ত্রোচ্চারণ করে নিয়ম ভেঙেছেন মাধবীলতা। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন হাত শিবিরের সোশাল মিডিয়া ও ডিজিটাল মঞ্চের কোঅর্ডিনেটর মহম্মদ ওয়াসিম। অসামরিক বিমান পরিবরণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ট্যাগ করে তাঁর অভিযোগ, ক্যামেরায় প্রার্থনার ছবি তোলাও প্রার্থনাকক্ষের নিয়মবিরুদ্ধ। একই অভিযোগ তুলেছেন নেটিজেনরাও। তাঁদের দাবি, ওই প্রার্থনাকক্ষে সমস্ত ধর্মাবলম্বীরাই প্রার্থনা করেন। কেবল হিন্দুদের জন্য না হওয়ায়, এভাবে জোরে জোরে মন্ত্রপাঠ অনুচিত। সাধারণত সকলেই এখানে নীরবে প্রার্থনা করেন। তাহলে কেন মাধবীলতা জোরে জোরে মন্ত্র পাঠ করলেন। উঠছে প্রশ্ন।
বিতর্ক অবশ্য মাধবীলতার জন্য নতুন নয়। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে তাঁকে দেখা যায় মসজিদের পাশ দিয়ে গাড়িতে যাওয়ার সময় তিনি তির ছোড়ার ভঙ্গি করছেন। রামনবমীর মিছিলে তাঁর এহেন আচরণ নিয়ে তীব্র নিন্দা হয়েছিল। অভিযোগ জমা পড়েছিল পুলিশেও। প্রসঙ্গত, সেবারের নির্বাচনে তিনি আসাদউদ্দিন ওয়েইসির বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন। তবে জিততে পারেননি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার