ইটালীয় মানসিকতা দ্বারা চালিত সরকার ভারতে কোনওদিন সুযোগ পাবে না। নাম না করে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে খোঁচা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। তাঁর এই মন্তব্যের পালটা জবাব দিয়েছে হাত শিবিরও।
রবিবার হায়দরাবাদে বিজেপির বুথ সভাপতিদের নিয়ে বৈঠক করেন নীতীন। সেখান থেকেই কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। বলেন, “বিভিন্ন কেলেঙ্কারি এবং দুর্নীতির সমার্থক হল কংগ্রেস। এটি এমন একটি পরিবার যাদের মানসিকতা ভারতীয় নয়, বরং ইটালীয়। তাই ইটালীয় মানসিকতা দ্বারা চালিত সরকার ভারতে কোনও সুযোগ পাবে না।” কংগ্রেসের পাশাপাশি কেসিআর-এর নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতি(বিআরএস)কেও কটাক্ষ করেছেন নীতীন। তিনি বলেন, “আমরা পরিবারতন্ত্রে বিশ্বাসী নই। আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী। আমরা তোষণ-নীতিতে বিশ্বাস করি না। আমরা সকলের সন্তুষ্টি ও ক্ষমতায়নে বিশ্বাসী। বিজেপি পরিবারতন্ত্রের দলগুলিকে উৎপাটিত করবে।”
আরও পড়ুন:
নীতীনের এই মন্তব্যের পরই পালটা জবাব দিয়েছে কংগ্রেস। হাত শিবিরের বক্তব্য, কেন্দ্র এবং দেশের বহু রাজ্যে বিজেপির সরকার রয়েছে। নির্বাচনী ইস্তাহারে তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলি কতটা পূরণ হয়েছে? তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলেন, “গেরুয়া শিবির জানতে চায়, কংগ্রেস এবং রেবন্ত রেড্ডি কী করেছেন? আমরা বিধানসভা ও বিধান পরিষদের বিশেষ অধিবেশন ডাকব। বিআরএস-এর ১০ বছর, বিজেপির ১২ বছর এবং আমাদের আড়াই বছরের শাসনকালে কী হয়েছে, কী না হয়েছে, তা নিয়ে বিতর্ক করতে প্রস্তুত।”
সর্বশেষ খবর
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের
-
বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরেই মিলবে উপভোক্তার তথ্য
-
দেবরাজের ‘দাদাগিরি’র নয়া হদিশ! দাবিমতো কোটি টাকা না দেওয়ায় কাজ বন্ধ মামলায় চার্জশিট