দেশের জাতীয় রাজনৈতিক দলগুলির আয়ের সিংহভাগই এসেছে শাসকদল বিজেপির ঝুলিতে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস সংক্ষেপে এডিআরের প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে দেখা গিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে ছ’টি জাতীয় দল মিলিয়ে মোট আয় হয়েছে ৭,৯৬০.০৯ কোটি টাকা, যার মধ্যে একাই ৮৫.০৩ শতাংশ আয় করেছে বিজেপি।
রিপোর্ট অনুযায়ী, ওই অর্থবর্ষে বিজেপির মোট আয় (BJP Earning) ৬ হাজার ৭৬৯.১৪ কোটি টাকা। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেসের আয় মাত্র ৯১৮.২৮ কোটি টাকা। অর্থাৎ আয়ের নিরিখে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ফারাক পাহাড়প্রমাণ। খরচের দিক থেকেও বিজেপিই শীর্ষে। দলটি তাদের মোট আয়ের ৫৫.৭৬ শতাংশ অর্থাৎ ৩,৭৭৪.৫৮ কোটি টাকা ব্যয় করেছে। অন্যদিকে কংগ্রেস ১,১১১.৯৪ কোটি টাকা খরচ করেছে, যা তাদের মোট আয়ের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। অন্যান্য জাতীয় দলগুলির মধ্যে সিপিএমের মোট আয় ১৭২.৬০ কোটি টাকা এবং ব্যয় ১৭৩.৮৬ কোটি টাকা। বিএসপি-র আয় ৫৮.৫৮ কোটি, কিন্তু খরচ হয়েছে ১০৬.৩০ কোটি টাকা। আম আদমি পার্টি ২০২৪–২৫ সালে ৩৯.২৮ কোটি টাকা আয় করে এবং ৩৬.৪৬ কোটি টাকা ব্যয় করেছে। অন্যদিকে ন্যাশনাল পিপলস পার্টির আয় ছিল ২.১৮ কোটি টাকা, ব্যয় ১.১৯ কোটি।
আরও পড়ুন:
রিপোর্টে আরও বলা হয়েছে, জাতীয় দলগুলির মোট আয়ের ৮৫.০৮ শতাংশ অর্থাৎ ৬,৭৭২.৫৩ কোটি টাকা এসেছে অনুদান ও অবদান থেকে। এর মধ্যে বিজেপি একাই অনুদান পেয়েছে ৬,১২৪.৮৫ কোটি টাকা। কংগ্রেস পেয়েছে ৫২২.১৩ কোটি, সিপিএম ৮৪.১৭ কোটি, আপ ৩৯.২২ কোটি এবং এনপিইপি ২.১৪ কোটি টাকা। আয়ের উৎস বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, বিজেপির মোট আয়ের ৯০.৪৮ শতাংশই এসেছে অনুদান থেকে। অন্যদিকে কংগ্রেসের আয়ের ৫৬.৮৬ শতাংশ অনুদান এবং ৪৩.১৪ শতাংশ অন্যান্য উৎস থেকে এসেছে। কংগ্রেসের আয়ের একটি বড় অংশ এসেছে কুপন বিক্রি থেকে, যার পরিমাণ ৩৫০.১২ কোটি টাকা।
ব্যয়ের খাত বিশ্লেষণে এডিআর জানিয়েছে, জাতীয় দলগুলির মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়েছে নির্বাচনী প্রচার ও প্রশাসনিক কাজে। বিজেপি ৩,৩৩৫.৩৬ কোটি টাকা ব্যয় করেছে নির্বাচনী প্রচারে, আর কংগ্রেস এই খাতে খরচ করেছে ৮৯৬.২২ কোটি টাকা। এডিআর–এর এই রিপোর্ট অনুযায়ী, আর্থিক শক্তির নিরিখে জাতীয় রাজনীতিতে বিজেপির আধিপত্য আরও স্পষ্ট হয়ে উঠেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বৌদ্ধ মঠে গোলাবর্ষণ জুন্টার! মৃত অন্তত ১৪ ভিক্ষু, গৃহযুদ্ধে রক্তাক্ত মায়ানমার
-
‘শান্তি চাইলে যুদ্ধের প্রস্তুতি নিন’, প্রতিবেশীকে নিয়ে দেশকে সতর্ক করলেন প্রাক্তন সেনাপ্রধান
-
পারিবারিক বিবাদের জেরে পাহাড় থেকে ঝাঁপ ছেলের, বাঁচাতে গিয়ে খাদে তলিয়ে গেলেন বাবা-মাও
-
আফগানদের ‘অনুরোধে’ খুলবে ভারতের বাংলাদেশ সফরের জট? কার হাতে ঝুলে শ্রেয়সদের ভবিষ্যৎ!
-
৬ মাস উর্দু শিখে পাক জাতীয় সঙ্গীত গাইলেন ব্রিটিশ গায়িকা, ভারতের ‘জন গণ মন’ নিয়ে কী বললেন?