সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে ভোট মিটতেই এনডিএ শিবিরে ফাটল! জোটের অন্যতম শরিক উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) ছাড়লেন সাত ‘বিক্ষুব্ধ’ নেতা। তাঁদের বক্তব্য, দলের প্রধান আসলে পরিবারতন্ত্র চালাচ্ছেন। প্রসঙ্গত, এই পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে বারবার আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এবার সেই বাণে বিদ্ধ খোদ এনডিএ।
আসলে এনডিএ-র শরিক আরএলএম-এর কোটায় যে মন্ত্রক গিয়েছে, সেটি নিজের ছেলে দীপক প্রকাশকে দিয়েছেন উপেন্দ্র। কিন্তু এই দীপক কোনওদিন ভোটে দাঁড়ানো তো দূরের কথা, সক্রিয় রাজনীতিও করেননি। একেবারেই অনভিজ্ঞ। কিছুদিন আগে পর্যন্ত তিনি ছিলেন বিদেশে। বিহারের রাজনীতির সঙ্গে কোনও যোগাযোগই ছিল না তাঁর। কোনওদিন ভোটেও লড়েননি। মাঠে নেমে রাজনীতি করেননি। কোনও দলের ঝান্ডা ধরেননি। এমনকী কোনও রাজনৈতিক দলের সক্রিয় সদস্যও ছিলেন না। অথচ নীতীশ কুমারের দশম মন্ত্রিসভায় তাঁকে মন্ত্রী করে দেওয়া হল স্রেফ পরিবারের পরিচিতির ভিত্তিতে। তাতেই চটেছেন দলীয় নেতাদের একাংশ।
দলত্যাগী নেতা জিতেন্দ্র নাথ বলেন, “আমি গত ন’বছর ধরে আমি কুশওয়াহাজির সঙ্গে রয়েছি। তাঁর রাজনীতি খুব ভালোভাবে বুঝতে জানি। তিনি একসময় নিজেকে নীতিশ কুমারের উত্তরসূরি কল্পনা করতেন। এখন তিনি নিজের ভবিষ্যৎ অন্ধকার দেখছেন। তাই পরিবারতন্ত্র চালাতে শুরু করেছেন।”
সর্বশেষ খবর
-
বিজেপি ও তৃণমূল নেতা ‘মাসতুতো ভাই’, সুকান্তকে নিশানা করে শোকজ গঙ্গারামপুরের বিধায়ক
-
বারাসত বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির ‘জঙ্গিপনা’, পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ উপাচার্যের
-
সুযোগ পেয়েও এশিয়াডে খেলতে পারবেন না ভারতের সব অ্যাথলিট-সাপোর্ট স্টাফ! জাপানের সিদ্ধান্তে প্রশ্ন
-
বাস পিছু প্রতিদিন ৩০০ টাকা তোলাবাজি ‘বিএমএসের’, ‘কাউকে রেয়াত নয়’, কড়া বার্তা শুভেন্দুর মন্ত্রীর
-
রংপুরে খুন হিন্দু পরিবারের ৪ সদস্য, বাংলাদেশে ছয় মাসে ১৮ ‘মাস কিলিং’, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা