Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Bihar

বাঁকিপুরে বিজেপির প্রার্থী বদল! নবীন গড়ে মনোনয়ন প্রত্যাহার অভিষেকের, পিকের প্রতিদ্বন্দ্বী কে?

বাঁকিপুর বিজেপির অন্যতন শক্ত ঘাঁটি। বিজেপির সেই শক্ত ঘাঁটিতে ফাটল ধরাতে ইতিমধ্যেই মাঠে নেমেছেন জনসুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর বা পিকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ২০:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ২০:০৩

options
link
বাঁকিপুরে বিজেপির প্রার্থী বদল! নবীন গড়ে মনোনয়ন প্রত্যাহার অভিষেকের, পিকের প্রতিদ্বন্দ্বী কে? zoom
মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে বিজেপি প্রার্থী অভিষেক সিনহা বান্টি।
Advertisement

আগামী ৩০ জুলাই উপনির্বাচন হতে চলেছে বিহারের বাঁকিপুর বিধানসভায়। তবে সেই নির্বাচনের আগেই বড় চমক। নীতীন নবীনের ছেড়ে যাওয়া আসনে বিজেপি প্রার্থী করেছিল অভিষেক সিনহা বান্টিকে। মনোনয়নপত্র জমা দেওয়ার একদিন পরই মনোনয়ন প্রত্যাহার করে নিলেন তিনি। অভিষেকের প্রার্থীপদ থেকে হঠাৎ সরে দাঁড়ানোয় স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। অভিষেকের পর এবার ওই কেন্দ্রে বিজেপির তরফে প্রার্থী করা হচ্ছে নীরজ সিনহাকে।

বিহারের পাটনার গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র বাঁকিপুরে এবার জয়ী হয়েছিলেন বিজেপি সভাপতি নীতীন নবীন। এখন তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে ওই কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন পড়েছে। নীতীন নবীনের ছেড়ে আসা ওই আসনটি বিজেপির অন্যতন শক্ত ঘাঁটি। বিজেপির সেই শক্ত ঘাঁটিতে ফাটল ধরাতে ইতিমধ্যেই মাঠে নেমেছেন জনসুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর বা পিকে। রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) তরফে এখানে প্রার্থী দেওয়া হয় রেখা গুপ্তাকে। এবং বিজেপির তরফে ঠিক ছিল প্রার্থী হবেন অভিষেক। সেই মতো বৃহস্পতিবার মনোনয়নও জমা দেন অভিষেক। ওই দিন বিকেলে পাটনায় মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, জেডিইউ সভাপতি সঞ্জয় ঝাঁ-সহ শীর্ষ নেতাদের উপস্থিতিতে বিরাট জনসভাও হয়।

Advertisement

অভিষেক সরে দাঁড়ানোয় ওই কেন্দ্রে নীরজ কুমার সিনহাকে প্রার্থী করছে বিজেপি।

তবে সকলকে চমকে দিয়ে শুক্রবার হঠাৎই নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় সারওয়াজীকে এই বিষয়ে একটি চিঠি লেখেন তিনি। একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর, পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে মনোনয়ন প্রত্যাহার করেছেন অভিষেক। তাঁর এই সিদ্ধান্ত বদলে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। এদিকে অভিষেক সরে দাঁড়ানোয় ওই কেন্দ্রে নীরজ কুমার সিনহাকে প্রার্থী করছে বিজেপি। জানা যাচ্ছে, ৩২ বছর বয়সি এই যুবক গত ২ দশক ধরে বিজেপির সক্রিয় সদস্য। যুবমোর্চার জেলা সভাপতির পাশাপাশি বিজেপির একাধিক পদ সামলেছেন এই নেতা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.