Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Bhagwant Mann

‘লিখে রাখুন পাঞ্জাবে বিজেপি বড়জোর দু-একটা আসন পাবে’, হুঙ্কার মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের

বিজেপি-কংগ্রেস মিলে দশটার বেশি আসন পাবে না, বলছেন আপ নেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ২০:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ২০:৫১

options
link
‘লিখে রাখুন পাঞ্জাবে বিজেপি বড়জোর দু-একটা আসন পাবে’, হুঙ্কার মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের zoom
ফাইল চিত্র।
Advertisement

এই মুহূর্তে দেশের বাইশ রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। সেই মানচিত্রে পাঞ্জাবকেও এবার জুড়তে চাইছে গেরুয়া শিবির। সাতাশ সালে সে রাজ্যে বিধানসভা নির্বাচন। অতঃপর বিজেপির ‘পাখির চোখ’ যে আপাতত পাঞ্জাবের বিধানসভা ভোট, তা বলাই বাহুল্য। কিন্তু গেরুয়া শিবির যতই চেষ্টা করুক, তারা বড়জোর একটা কী দুটো আসনে জিতবে। এমন ভবিষ্যদ্বাণী পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের। সেই সঙ্গেই তাঁর দাবি, বিজেপি-কংগ্রেস মিলেও দশটার বেশি আসন পাবে না।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় মান পরিষ্কার জানান, পাঠানকোট অঞ্চলে এক-দু’টো আসনে জিতবে বিজেপি। আর কংগ্রেস এক থেকে সর্বোচ্চ ন’টা আসনে জিতবে। সব মিলিয়ে বিজেপি ও কংগ্রেস বড়জোর দশটা আসন পেতে পারে ১১৭ আসনের বিধানসভায়, এমনই দাবি মানের। এবং নিজের দাবিতে অত্যন্ত আত্মবিশ্বাসী তিনি। তাঁর কাছে জানতে চাওয়া হয়, যেভাবে বিজেপি বাংলায় জয় পেয়েছে, এরপরও কি বলা যায় তারা পাঞ্জাবে এমন ফল করবে! জবাবে মান বলেন, ”কেন আমার মনে হচ্ছে যে, শেষমেশ এমনটাই ঘটবে? কারণ, আমি মানুষের মাঝে বাস করি। আমার কথাগুলো সেভ করে রাখুন।”

Advertisement

প্রসঙ্গত, ২০২২ সালের নির্বাচনে ৯২টি আসনে জিতেছিল আপ। তার আগের বার কংগ্রেস পেয়েছিল ৭৭টি আসন। কিন্তু বাইশে তারা পায় মাত্র ১৮টি আসন। বিজেপি জিতেছিল মাত্র দু’টি আসনে। এবারও বড়সড় জয়ের হুঙ্কার দিচ্ছেন মান। যদিও দিল্লিতে আপকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল বিজেপি, তবুও তিনি আত্মবিশ্বাসী। তবে ওয়াকিবহাল মহলের মতে, এই আত্মবিশ্বাসের নেপথ্যে কতটা সত্যিকারের ‘গবেষণা’ আছে তাতে সন্দেহ রয়েছে। সম্ভবত আগে থেকেই এমন বলে নির্বাচনী ‘গিমিক’কে নতুন মাত্রা দিতে চাইছেন তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.