Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Punjab Blast

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণের নেপথ্যে বিজেপি! মন্তব্যে করে গেরুয়া শিবিরের মামলার মুখে ভগবন্ত মান

মঙ্গলবার রাতে জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে পাঞ্জাব। অমৃতসর এবং জলন্ধরে বিএসএফ-এর দপ্তর ও ক্যাম্পে বিস্ফোরণ দু'টি হয়। এই ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও নড়েচড়ে বসেছে পুলিশ ও কেন্দ্রীয় সংস্থা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১৯:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১৯:১৫

options
link
পাঞ্জাবে জোড়া বিস্ফোরণের নেপথ্যে বিজেপি! মন্তব্যে করে গেরুয়া শিবিরের মামলার মুখে ভগবন্ত মান zoom
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ফাইল ছবি।
Advertisement

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণের নেপথ্যে রয়েছে বিজেপি। সম্প্রতি এমনই মন্তব্য করেছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। যা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এবার ভগবন্তের বিরুদ্ধে আইনি পথে হাঁটল গেরুয়া শিবির। তাঁকে ইতিমধ্যেই মানহানির নোটিস পাঠাল বলে খবর।

বৃহস্পতিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে তোপ দেগে বিজেপি নেতা তরুণ চুগ বলেন, “কোনও রকম প্রমাণ ছাড়াই ভগবন্ত এই বিস্ফোরণে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন। তিনি মুখ্যমন্ত্রী পদের মর্যাদা সম্পূর্ণভাবে ক্ষুণ্ণ করছেন।” তিনি আরও বলেন, “পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এবং অশান্তিতে উস্কানি দিচ্ছেন। এই কারণেই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।” তাঁর সংযোজন, “মুখ্যমন্ত্রীর বক্তব্য পাঞ্জাব পুলিশের বক্তব্যের বিরোধী। পুলিশ এই ঘটনায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই যোগের ইঙ্গিত দিয়েছে। কিন্তু ভগবন্ত তাঁর নিজের রাজনৈতিক উদ্দেশ্য সাধনে ব্যস্ত রয়েছেন।” তরুণের কথায়, “মানের বক্তব্য শুধু মানহানিকরই নয়, বরং অত্যন্ত বিপজ্জনকও। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য রাজ্যে বিভ্রান্তি ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। রাজনৈতিক লাভের জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করার অধিকার কোনও মুখ্যমন্ত্রীর নেই।”

Advertisement

মঙ্গলবার রাতে জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে পাঞ্জাব। অমৃতসর এবং জলন্ধরে বিএসএফ-এর দপ্তর ও ক্যাম্পে বিস্ফোরণ দু’টি হয়। এই ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও নড়েচড়ে বসেছে পুলিশ ও কেন্দ্রীয় সংস্থা। এই পরিস্থিতিতে বিস্ফোরক দাবি করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। বলেন, “বিজেপি যেখানেই নির্বাচনে লড়তে চায়, সেখানেই এ ধরনের ঘটনা ঘটে।” তিনি গেরুয়া শিবিরকে এই ধরনের কার্যকলাপ বন্ধ করারও আহ্বান জানান। তাঁর এই মন্তব্যের পরই বিতর্ক তৈরি হয়। এই ঘটনায় এবার ভগবন্তকে মানহানির নোটিস পাঠাল বিজেপি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.