জম্মু ও কাশ্মীরে সরকার ভাঙার ষড়যন্ত্র বিজেপির! শনিবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা অভিযোগ করলেন, রাজ্যে ন্যাশনাল কনফারেন্সের সরকার ভাঙতে শীর্ষ নেতাদের ২০-৩০ কোটি টাকা করে টোপ দেওয়া হয়েছে। খোদ মুখ্যমন্ত্রীর এহেন দাবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। বিজেপির দল ভাঙানোর রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির।
অপারেশন লোটাসের কবলে পড়ে মহারাষ্ট্রে উদ্ধবের শিবসেনা, বাংলায় তৃণমূল শিবির ইতিমধ্যেই ভেঙে তছনছ হয়েছে। এই ডামাডোলের মাঝেই শনিবার শ্রীনগরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক দাবি করেন ওমর আবদুল্লা। তিনি বলেন, ”আমার দলের এক বিধায়ক সম্প্রতি আমায় জানিয়েছেন, বিজেপি তাঁকে ২০-৩০ কোটি টাকার প্রস্তাব দিয়েছে। ন্যাশনাল কনফারেন্সকে ভাঙার ছক করা হচ্ছে। টাকা ও মন্ত্রীপদের লোভ কাজ না করায় বিজেপি এবার বন্ধ দরজার পিছন থেকে আমার বিধায়কদের ডাকাডাকি শুরু করেছে। ওরা বলছে, ওদের (বিজেপি) সঙ্গে যোগ দাও, ওরা কাশ্মীরকে রাজ্যের মর্যাদা পাইয়ে দেবে।”
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী বলেন, ‘এসব করে ওদের বিশেষ লাভ নেই। ন্যাশনাল কনফারেন্সের বিধায়করা নিজেদের বিক্রি করবেন না।’
আবদুল্লা আরও বলেন, “একজন বিজেপি নেতা, যিনি আবার সুপ্রিম কোর্টের আইনজীবীও। তিনিই বিধায়কদের এই প্রস্তাব দেন। ২০ থেকে ৩০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়। একইসঙ্গে ওই বিধায়ককে মন্ত্রিত্ব ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।” মুখ্যমন্ত্রী বলেন, “তবে এসব করে ওদের বিশেষ লাভ নেই। ন্যাশনাল কনফারেন্সের বিধায়করা নিজেদের বিক্রি করবেন না। ২০ কোটি তো দূর, ১০০ কোটি টাকা দিলেও একজনও বিধায়ক নিজের সততা বিক্রি করবেন না। কারণ, আমরা জানি আমাদের ঈশ্বরের কাছে জবাবদিহি করতে হবে। ভাববেন না যে আমরা এতটাই দুর্বল যে আপনারা পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করে নেবেন। আমার ধৈর্যকে দুর্বলতা বলে ভুল করবেন না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কম সুদে চটজলদি লোন পাইয়ে দেওয়ার ছক! বড়সড় প্রতারণাচক্রের পর্দাফাঁস লালবাজারের
-
‘একতরফা পদক্ষেপ নয়’, সাড়ে ১২ শতাংশ শুল্কে আমেরিকাকে আলোচনায় বসার বার্তা ভারতের
-
অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব গোপাল পাঁঠার পরিবারের
-
প্রথমে দু’হাজার, তারপর দৈনিক ৩ লক্ষ টাকা! রামমন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তের