সময়ে-অসময়ে দলের ঢাল হয়ে দাঁড়িয়েছেন। কিন্তু এবার বিজেপি ছেড়ে দিলেন দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা! মাসখানেক আগেই ইঙ্গিত দিয়েছিলেন, সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান। প্রায় দু’বছর ধরে এই নিয়ে চিন্তাভাবনা করছিলেন। তবে সরকারিভাবে কোনও ঘোষণা করেননি শেহজাদ। এক্স হ্যান্ডেলে নতুন বায়ো লিখেছেন। সেই বায়ো দেখেই প্রশ্ন, তাহলে কি গেরুয়া শিবিরকে বিদায় জানালেন জাতীয় মুখপাত্র?
প্রায় ১৮ বছর ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত শেহজাদ। হাতেখড়ি হয়েছিল কংগ্রেস থেকে। পরে বিজেপিতে যোগ দেন। জাতীয় মুখপাত্র হিসাবে দীর্ঘদিন বিজেপিতে কাজ করেছেন। এক্স হ্যান্ডেলের দলের অবস্থান স্পষ্ট করা, টিভি শো এবং সোশাল মিডিয়ায় বিরোধীদের প্রশ্নবাণ সামলানো-সমস্তটাই করতে দেখা গিয়েছে শেহজাদকে। ২০২১ সালে দিল্লি বিজেপির সোশাল মিডিয়া ইনচার্জ করা হয় তাঁকে। আচমকাই এক্স হ্যান্ডেল থেকে ‘বিজেপি মুখপাত্র’ পরিচয় সরিয়ে দিয়েছেন তিনি। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি রাজনীতি ছাড়লেন শেহজাদ? কেনই বা এমন সিদ্ধান্ত নিলেন?
আরও পড়ুন:
বর্তমানে শেহজাদের এক্স বায়ো বলছে, ‘ধর্ম ইসলাম, সংস্কৃতি হিন্দু, আদর্শ ভারতীয়। সারাজীবন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুগামী।’ অর্থাৎ বিজেপির কোনও উল্লেখই নেই। দিনকয়েক আগে দু’টি ভিডি রিটুইট করেছিলে শেহজাদ। সেখানে তাঁর মন্তব্য ছিল, ২০২৪ লোকসভা নির্বাচনে জিতে মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেই রাজনীতি ছেড়ে দেবেন। পুরনো এই ভিডিও রিটুইট করে শেহজাদ বলেছিলেন, ‘২ বছর দেরি করে ফেলেছি ইতিমধ্যেই।’ তারপরই বায়ো বদল। সরকারি ঘোষণা না হলেও রাজনৈতিক মহল ধরে নিয়েছে, বিজেপি ছাড়ছেন শেহজাদ।
My updated bio : pic.twitter.com/qGG5s9WMOG
— Shehzad Jai Hind (@Shehzad_Ind) July 30, 2026
উল্লেখ্য, ২০১৭ সালে সভাপতি নির্বাচন ঘিরে অসন্তোষ প্রকাশ করে কংগ্রেস ছেড়েছিলেন। তারপর একাধিক ইস্যুতে রাহুল গান্ধী-সহ অন্যান্য কংগ্রেস নেতাদের তোপ দেগেছেন। আগামী দিনে তিনি আবার কংগ্রেসে ফিরবেন, সেই সম্ভাবনাও রয়েছে। শোনা যাচ্ছে, ব্যক্তিগত কারণে বিজেপি ছেড়েছেন শেহজাদ। যদিও সরকারিভাবে সেটা জানাননি। তাঁর ইনস্টাগ্রামে অবশ্য এখনও জ্বলজ্বল করছে বিজেপি মুখপাত্রের পরিচয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গণেশ পুজোতেও উন্মুক্ত ক্লিভেজ! কৃতী শ্যাননের পোশাক বিতর্ক উসকে কটাক্ষে বিদ্ধ দিশা
-
ওয়ার্ডে মাত্র ১ ভোট পেলেন বিজেপি প্রার্থী, রাজস্থানে চমকে দেওয়া কামব্যাকে বোর্ড গড়ছে সিপিএম
-
‘বিশ্বকর্মা পুজোয় নবান্নে আমার সঙ্গে অঞ্জলি দিন’, বামেদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
জোর যার ‘আসন’ তার! ধরাবাঁধা নিয়ম ভেঙে শরিকদের বার্তা সিপিএমের
-
ইরানি হামলার মধ্যেই জর্ডনে অনুশীলন ইস্টবেঙ্গলের, ‘জয়মন্ত্র’ দিলেন প্রাক্তনী হিজাজি