Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Sukhendu Sekhar Roy

বিজেপিতে যোগ দেওয়ার পরই সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্বে সুখেন্দুশেখর, গড়লেন রেকর্ডও

জুলাই মাসেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সুখেন্দুশেখর। মাসখানেকের মধ্যেই বড় দায়িত্বে প্রাক্তন তৃণমূল সাংসদ।

নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৩:৫২

link
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৩:৫২

options
link
বিজেপিতে যোগ দেওয়ার পরই সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্বে সুখেন্দুশেখর, গড়লেন রেকর্ডও zoom
বিজেপিতে সুখেন্দুশেখর। ফাইল ছবি।
Advertisement

বিজেপিতে যোগ দেওয়ার মাসখানেকের মধ্যেই বড় দায়িত্বে প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। ফের সংসদের পাবলিক অ‍্যাকাউন্টস কমিটি’র সদস্য নির্বাচিত হলেন তিনি। এর আগেও তিনি এই কমিটিতে দশবার নির্বাচিত হন। এবার রেকর্ড একাদশতম বার পিএসি-তে ঢুকে পড়লেন বিজেপি সাংসদ।

সুখেন্দুশেখর রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই কমিটির নির্বাচিত হয়েছেন। কম্পট্রোলার অ‍্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া(CAG) কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের অধীনে যে বিভাগগুলি রয়েছে, তাদের আয়ব‍্যয়ের যাবতীয় হিসেব খতিয়ে দেখে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট সংসদে পেশ করে। ওই সমস্ত রিপোর্ট পর্যালোচনা করে পিএসি চুড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে পাঠায়। এরপর সরকার ওই প্রতিবেদনের ভিত্তিতে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে সেটাও খতিয়ে দেখে পিএসি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সরকারের কোনও অনিয়ম বা লক্ষ কোটি টাকার হিসাবে কোনও অনিয়ম হলে যেমন সিএজি সরকারের কাছে যাবতীয় তথ্য চেয়ে পাঠায়, তেমন পিএসিও মন্ত্রকের উচ্চপদস্থ কর্তাদের কৈফিয়ত তলব করতে পারে। ফলে পিএসির গুরুত্ব অপরিসীম। সেই কমিটিতে একাদশতম বার ঢুকলেন সুখেন্দুশেখর।

উল্লেখ্য, গত ৯ জুলাই সল্টলেকের বিজেপি কার্যালয়ে গিয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে দলে যোগ দিয়েছিলেন তৃণমূল ছেড়ে আসা সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক। তাঁরা সকলেই জোড়াফুলের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন। কিন্তু ছাব্বিশের ভোটে দলের হতশ্রী দশায় ক্ষোভ উগরে দলত্যাগ করেন এবং রাজ্যসভার পদও ছেড়ে দেন। ওই তিনটি আসন থেকেই ফের রাজ্যসভায় নির্বাচিত হন তাঁরা। সেই ৩ জনের মধ্যে সিনিয়র হিসাবে সুখেন্দুশেখরকে পিএসি-তে পাঠানো হল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.