অপরাধমূলক মানহানির মামলায় ইতিমধ্যেই একবার রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল হয়েছে। পরে আদালতের নির্দেশে পদ ফিরে পেয়েছেন বিরোধী দলনেতা। এবার ফের রাহুলের সাংসদ পদ বাতিলের দাবি তুলল বিজেপি। বৃহস্পতিবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছেন, রাহুলের বিরুদ্ধে ‘সাবস্ট্যান্টিভ মোশন’ আনছেন।
বিজেপি সাংসদের অভিযোগ, সংসদে দাঁড়িয়ে ক্রমশ দেশবিরোধী কথাবার্তা বলছেন রাহুল। এমন সব অভিযোগ করছেন যার কোনও ভিত্তি নেই। এই ধরনের অপরাধের পরও তাঁর কোনও শাস্তি হবে না, সেটা হতে পারে না। বৃহস্পতিবার রাহুলের বিরুদ্ধে প্রস্তাব পেশ করে নিশিকান্ত দুবে বলেন, “আমি লোকসভায় রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রস্তাব জমা দিয়েছি। জর্জ সোরসের মতো দেশবিরোধী শক্তির মদতে এই সদন থেকে গোটা দেশকে বিভ্রান্ত করেছেন তিনি। সবটাই দেশের ক্ষতিসাধনের উদ্দেশে। আমার দাবি, রাহুলের সাংসদ পদ বাতিল করা হোক। এবং আজীবন যেন তাঁকে নির্বাচনে লড়তে দেওয়া না হয়।” দুবের দাবি, এই প্রস্তাব নিয়ে লোকসভায় আলোচনা করতে হবে।
আরও পড়ুন:
বস্তুত, বাজেট অধিবেশনের শুরু থেকেই সরকারকে কড়া হাতে আক্রমণ করে চলেছেন রাহুল। প্রথমে প্রাক্তন সেনাপ্রধানের অপ্রকাশিত আত্মজীবনীকে হাতিয়ার করে। পরে ভারত-মার্কিন বাণিজ্যচুক্তিকে হাতিয়ার করে। বিরোধী দলনেতা লোকসভায় দাঁড়িয়ে বলেন, “আপনার ভারতকে বেঁচে দিয়েছেন, আপনাদের লজ্জা হয় না? আপনারা আমাদের মা, ভারত মাতাকে বিক্রি করেছেন। আপনারা আমেরিকার কাছে ‘সম্পূর্ণ আত্মসমর্পণ’ করেছেন। ভারতের জ্বালানি নিরাপত্তা আমেরিকার হাতে চলে গিয়েছে, আত্মমর্যাদা জলাঞ্জলি দিয়ে কৃষক স্বার্থের সঙ্গে আপস করেছেন।” রাহুল দাবি করেন, “যদি ইন্ডিয়া জোট সরকার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করত, তাহলে তারা ডোনাল্ড ট্রাম্পকে বলত, ভারতকে সমান মর্যাদা দিতে হবে।” এর পাশাপাশি লাগাতার নারাভানের বইয়ের প্রসঙ্গ তুলে সরকারকে খোঁচা দেওয়া চলছেই।
বিরোধী দলনেতা সংসদে দাঁড়িয়ে সেই অভিযোগ করার পরই ফুঁসে ওঠে বিজেপি। গেরুয়া শিবিরের একাংশ বলছিল, বিরোধী দলনেতা সংসদে দাঁড়িয়ে ভিত্তিহীন কথা বলছেন, তাঁর শাস্তি হওয়া উচিত। কেউ কেউ রাহুলের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনার দাবি জানান। কিন্তু নিশিকান্ত দুবে সেসব ছাপিয়ে সোজা বিরোধী দলনেতার সাংসদ পদ বাতিলের দাবিতে সরব হলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলাদেশিদের ভুয়ো নথির জোগান! দিল্লির অভিশপ্ত সেই হোটেল মালিক সম্পর্কে বিস্ফোরক তথ্য
-
‘শুধু দেব নয় অনেকেই মন খুলে কথা বলছেন’, স্বরূপের গ্রেপ্তারিকে ‘রঘু’র সমর্থনে কী বললেন রূপা?
-
রাজস্থানে পাড়ি দিল মালদহের লিচু, আয়ের নতুন পথ খুলতেই মুখে হাসি চাষিদের
-
মাতলা নদীর চর দখল করে ক্যাফে! শওকত-পুত্রকে নোটিস প্রশাসনের, ভাঙা হবে ‘অরণ্যের কূলে’?
-
জ্বালানি সংকটের মাঝেই আন্দামানে প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার! ‘সমুদ্র মন্থনে’ বিরাট সাফল্য