ভুয়ো ভোটারে ছেয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচন কেন্দ্র! সেটা ফাঁস করলেন বিজেপিরই বিধায়ক। উত্তরপ্রদেশে এসআইআর চলাকালীন বারাণসীতে অন্তত ৯ হাজার ২০০ জন ভুয়ো ভোটারের সন্ধান মিলেছে বলে জানান বিজেপি বিধায়ক তথা উত্তরপ্রদেশের মন্ত্রী রবীন্দ্র জয়সওয়াল। একজন ভোটারের নাম অন্তত পাঁচবার নথিভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ এনেছেন তিনি।
দেশের বেশ কয়েকটি রাজ্যের মতো উত্তরপ্রদেশেও চলছে এসআইআর। তার মধ্যেই বিস্ফোরক অভিযোগ এনেছেন বারাণসী লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত বারাণসী উত্তর বিধানসভার বিধায়ক রবীন্দ্র। তাঁর দাবি, ৯২০০ জন ভোটারের তালিকা বের করা হয়েছে দলের তরফে। সেই ভোটারদের নাম একাধিক জায়গার ভোটার তালিকায় রয়েছে। একেবারে যাচাই করেই ৯২০০ জনের নাম বেছে নেওয়া হয়েছে বলেও মত রবীন্দ্রর।
আরও পড়ুন:
সোশাল মিডিয়ায় তিনি বলেন, “ভারতের প্রতিটি ব্যক্তির নাম শুধুমাত্র একটি স্থানের ভোটার তালিকায় থাকা উচিত। যদি একাধিক স্থানে একই ব্যক্তির নাম থাকে, তবে এসআইআর করে কী লাভ?” জেলা নির্বাচনী আধিকারিকের কাছেও অভিযোগ জানিয়েছেন রবীন্দ্র। তাঁর প্রশ্ন, যদি ভুয়ো ভোটার ধরাই না যায়, যদি একজন ভোটারের নাম একাধিক বুথে নথিবদ্ধ থাকে তাহলে এসআইআর করে কী লাভ? জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে গোটা ঘটনার বিশদ তদন্ত দাবি করেছেন যোগীরাজ্যের মন্ত্রী।
উল্লেখ্য, ভোটার তালিকা থেকে ‘ভূত’ তাড়াতেই নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর শুরু করেছে দেশজুড়ে, বারবার এমন দাবি করেছেন বিজেপি নেতারা। আক্রমণ করা হয়েছে বিরোধী দলগুলিকে। কিন্তু উত্তরপ্রদেশে খসড়া তালিকা থেকেই বাদ গিয়েছে ২ কোটি ৮৯ লক্ষ ভোটার। এসআইআরের খসড়া তালিকাতেই ৯ হাজার ২০০ জন ভুয়ো ভোটারের নাম রয়েছে বলে অভিযোগ এনেছেন রবীন্দ্র। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে খসড়া তালিকা প্রকাশে বারবার বাধা পড়েছে যোগী সরকারের আপত্তিতে। তারপরেও খসড়া তালিকায় বিপুল ভোটারের নাম বাদ পড়া নিয়ে বিজেপির অন্দরে অস্বস্তি ছিলই। এবার সেই অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন রবীন্দ্র।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে