Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Madhya Pradesh

‘কেউ কিস্যু করতে পারবে না’, লাগাতার ধর্ষণের পর আঙুল উঁচিয়ে শাসানি বিজেপি কাউন্সিলরের স্বামীর

পুলিশে জানিয়েও লাভ হয়নি বলছেন মধ্যপ্রদেশের নির্যাতিতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৫, ১৫:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৫, ১৫:০৫

options
link
‘কেউ কিস্যু করতে পারবে না’, লাগাতার ধর্ষণের পর আঙুল উঁচিয়ে শাসানি বিজেপি কাউন্সিলরের স্বামীর zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বিজেপি কাউন্সিলরের স্বামী। আর সেই ‘বলেই বলীয়ান’ হয়ে এক মহিলাকে ধর্ষণ ও লাগাতার যৌন হেনস্তা করে বুক ফুলিয়ে বলছেন, ”আমার কিচ্ছু হবে না।” এমনই এক ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় মধ্যপ্রদেশের রাজ্য রাজনীতি। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। জানা গিয়েছে, ভিডিওয় যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি অশোক সিং। তাঁর স্ত্রী রামপুর বাঘেলান নগর পরিষদের বিজেপি কাউন্সিলর। পুলিশে অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে দাবি নির্যাতিতার।

ভাইরাল ক্লিপে মহিলাকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যাচ্ছে, ”আমি কিন্তু ভিডিওটা সোশাল মিডিয়ায় দিয়ে দেব।” যার উত্তরে অশোক বলছেন, ”আমার কে কী করবে? কিস্যু হবে না। যেখানে খুশি অভিযোগ করো, আমার কিছুই হবে না।”

Advertisement

জানা যাচ্ছে, নির্যাতিতা গত সোমবার সাতনার পুলিশ সুপারিটেন্ডেন্ট হংসরাজ সিংকে লিখিত অভিযোগ জানান অশোকের বিরুদ্ধে। অভিযোগ করেন, ৬ মাস আগে তাঁকে ধর্ষণ করেন অশোক। তবুও নিজের ও পরিবারের সুরক্ষার কথা ভেবে লাগাতার হুমকির মুখে চুপ থেকেছেন। হংসরাজ দ্রুত অভিযোগটি পাঠিয়ে দেন ডেপুটি সুপারিটেন্ডেন্ট মনোজ ত্রিবেদীকে। কিন্তু পাঁচদিন কেটে গেলেও পুলিশ নিষ্ক্রিয়ই রয়েছে বলে দাবি ওই তরুণীর।

তিনি দাবি করেছেন, অশোক সিং তাঁর বাড়িতে ঢুকে ছুরি দেখিয়ে তাঁকে ধর্ষণ করেছেন। পুরো ঘটনাটাই মোবাইলে ক্যামেরাবন্দিও করেছেন। সেই সঙ্গেই হুমকিও দিয়েছেন, মুখ খুললে তাঁকে ও তাঁর পরিবারকে শেষ করে দেবেন। নির্যাতিতার আরও অভিযোগ, ২০ ডিসেম্বর ফের তাঁকে যৌন হেনস্তা করেন অশোক। এবং ফের হুমকি দেন মুখ খুললে পরিণতি হবে সাংঘাতিক। অশোকের ক্রিমিনাল রেকর্ড রয়েছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, নিয়মিতই তাঁর দোকানে এসে হুমকি দিয়ে যান অশোক।

পুলিশের তরফে জানানো হয়েছে, তারা সব অভিযোগ খতিয়ে দেখছে। ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা ও অন্যান্য প্রমাণও যাচাই করা হচ্ছে। শেষ খবর মেলা পর্যন্ত এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.