খুব শীঘ্রই রাজ্য বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল হতে চলেছে। দলের অন্দরের সূত্রে খবর, বিভিন্ন স্তরে নতুন মুখকে দায়িত্ব দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। সম্প্রতি রাজ্যে মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটেছে। বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা প্রশাসনিক দায়িত্বে চলে গিয়েছেন। স্বাভাবিকভাবেই তাঁরা এখন থেকে দপ্তরের কাজে বেশি সময় ব্যয় করবেন। এর জেরে সংগঠনের দৈনন্দিন কাজকর্মে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করছে দলের শীর্ষ নেতৃত্ব। আর সেই কারণেই সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল বলে জানা যাচ্ছে।
এই বিষয়ে আরও খবর
বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা প্রশাসনিক দায়িত্বে চলে গিয়েছেন। স্বাভাবিকভাবেই তাঁরা এখন থেকে দপ্তরের কাজে বেশি সময় ব্যয় করবেন। এর জেরে সংগঠনের দৈনন্দিন কাজকর্মে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করছে দলের শীর্ষ নেতৃত্ব।
সূত্রের দাবি, এই বিষয়টি নিয়েই গত দু’দিন ধরে দিল্লিতে একাধিক বৈঠক ও সাংগঠনিক আলোচনা করেছেন খোদ রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর শুক্রবার রাতে বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনসলের সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠক হয়। সেই বৈঠকেই সাংগঠনিক পুনর্গঠনের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানা গিয়েছে।
দলীয় সূত্রে খবর, সুনীল বনসলের সঙ্গে দীর্ঘ বৈঠকে জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ আনার বিষয়ে নীতিগতভাবে সম্মতি তৈরি হয়েছে। একইসঙ্গে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর জোর দেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বের মতে, সরকার এবং সংগঠন—দুই ক্ষেত্রেই সমান গুরুত্ব বজায় রাখতে হলে নতুন নেতৃত্বকে সামনে আনা জরুরি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রাজ্য বিজেপির সাংগঠনিক কাঠামোয় একাধিক পরিবর্তনের ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট



