Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৩ জুন ২০২৬
Biswa Bangla Logo

পালাবদলের রাজ্যে দিল্লির বঙ্গভবনেও বদল, মুখ ঢাকল ‘বিশ্ববাংলা’র বিজ্ঞাপন

আগের সরকারের সঙ্গে যুক্ত প্রতীক ও ব্র্যান্ডিং সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

Advertisement
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৫:০৬

link
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৫:০৬

options
link
পালাবদলের রাজ্যে দিল্লির বঙ্গভবনেও বদল, মুখ ঢাকল ‘বিশ্ববাংলা’র বিজ্ঞাপন zoom
বঙ্গ ভবন। ফাইল ছবি।

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর দিল্লির বঙ্গভবনে টাঙানো ‘বিশ্ব বাংলা’র একাধিক বিজ্ঞাপন ও লোগো (Biswa Bangla Logo) সবুজ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হল। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনের বিভিন্ন অংশে থাকা ‘বিশ্ব বাংলা’র প্রচারমূলক হোর্ডিং ও প্রতীক সবুজ কাপড়ে ঢাকা অবস্থায় দেখা যায়।

সূত্রের খবর, নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার মাত্র ১০ দিনের মধ্যেই এই পদক্ষেপ করা হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, আগের সরকারের সঙ্গে যুক্ত প্রতীক ও ব্র্যান্ডিং সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ডটি দীর্ঘদিন ধরেই রাজ্যের সাংস্কৃতিক ও বাণিজ্যিক পরিচয়ের অন্যতম প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সেই লোগো ও বিজ্ঞাপন ঢেকে দেওয়ার ঘটনায় রাজনৈতিক তরজা তীব্র হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তৃণমূল সরকারের আমলে রাজ্যে চালু হয়েছিল ‘বিশ্ববাংলা’ ব্র্যান্ড লোগো। স্কুলের পোশাক, সরকারি নথিপত্র, বিভিন্ন দপ্তরের চিঠিপত্র এবং নানা সরকারি প্রকল্পে এই লোগো চোখে পড়ত। লোগোটিতে ‘ব’ অক্ষরের নকশার উপর ছোট আকারে অশোক স্তম্ভের প্রতীকও যুক্ত ছিল। তবে বর্তমানে রাজ্যে পালাবদল হয়েছে। তৃণমূলকে পরাস্ত করে বাংলায় বিজয়রথ বিজেপির। ভারতীয় জনতা পার্টির বঙ্গজয়ের পর বিভিন্ন জায়গা থেকে সরিয়ে ফেলা হচ্ছে বিশ্ববাংলা লোগো। ব্যতিক্রম হল না দিল্লির বঙ্গভবনও।

বলে রাখা ভালো, ফল ঘোষণার পর থেকে সব দপ্তরের সচিব এবং পুলিশ কর্তাদের সরকারি কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণের কথা বলা হয়েছিল। মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালার পাঠানো ওই চিঠিতে নাকি লোগোর ব্যবহার করা হয়নি। তারপর থেকেই লোগো বদলের চর্চা আরও জোরাল হয়। পূর্ববর্তী ‘বিশ্ববাংলা’ লোগোটির নকশার সঙ্গে ছোট অশোকস্তম্ভের ছবি সংযুক্ত থাকত। সেই লোগোই অপরিহার্য হয়ে উঠেছিল। কিন্তু পালাবদলের সঙ্গে সঙ্গে তার ভোল বদলে গেল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.