এক্সিট পোলগুলিতে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের দল তামিলনাড়ু ভেট্টি কাজাগাম বা টিভিকে-র শক্তিশালী অভিষেকের পূর্বাভাস মিলেছে। তারপরই দলীয় নেতৃত্ব সম্ভাব্য দলত্যাগ ঠেকাতে দ্রুত পদক্ষেপ করেছে, যা তামিলনাড়ুতে ‘রিসর্ট পলিটিক্স’-এর প্রাথমিক লক্ষণ হিসাবে মনে করা হচ্ছে। সূত্রের খবর, ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই টিভিকে-র সমস্ত বিজয়ী প্রার্থীকে দলের পানাইয়ুর সদর দপ্তরে অবিলম্বে রিপোর্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মনে করা হচ্ছে এই পদক্ষেপের লক্ষ্য, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রাখা। যেখানে সংখ্যাই সরকার গঠন নির্ধারণ করতে পারে অর্থাৎ যুযুধান ডিএমকে বা বিরোধী এআইএডিএমকে প্রয়োজনীয় গরিষ্ঠতা না পেলে যাতে টিভিকে-র বিধায়কদের ভাঙাতে না পারে। ফল ঘোষণার আগেই এমন পদক্ষেপ কার্যত নজিরবিহীন। দলীয় অভ্যন্তরীণ সূত্র ইঙ্গিত দিয়েছে যে, চূড়ান্ত গণনার উপর নির্ভর করে প্রতিদ্বন্দ্বী শিবিরগুলির দল ভাঙানোর যে কোনও প্রচেষ্টা ঠেকাতে টিভিকে তার বিধায়কদের কোনও নিরাপদ স্থানে, এমনকী কোনও রিসর্টেও সরিয়ে নিতে পারে। সূত্রটি জানিয়েছে, এই সিদ্ধান্তটি ফলাফল ঘোষণার আগেই প্রস্তুত করা একটি আপৎকালীন কৌশলের অংশ।
এক্সিট পোলের পূর্বাভাসে দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (এআইএডিএমকে)-এর মধ্যে তামিলনাড়ুর চিরাচরিত দ্বিদলীয় লড়াই থেকে এবার তৃতীয় শক্তির অর্থাৎ টিভিকে-র দ্রুত উত্থানের ইঙ্গিত মিলেছে। তাই চূড়ান্ত সতর্ক টিভিকে-র শীর্ষ নেতৃত্ব। টুডেস চাণক্য এগজিট পোল অনুসারে, টিভিকে প্রায় ৩০ শতাংশ ভোট নিয়ে ৬৩টি আসনে জয়লাভ করতে পারে, যা ডিএমকে-নেতৃত্বাধীন জোটের পিছনে একটি নির্ণায়ক তৃতীয় শক্তি হিসাবে তাদের তুলে আনতে পারে। তাই বাড়তি সতর্কতা নিয়েছে টিভিকে।
সর্বশেষ খবর
-
চেয়েছিলেন মেসিকে বিয়ে করতে! ফের গ্যালারিতে হাজির ১০০ বছরের ভক্ত, কে এই ‘গ্যাংস্টার গ্র্যানি’?
-
‘সীতা একাই লঙ্কা দহন করবে’, হুঙ্কার আলিয়ার! ‘রাম’ রণবীর বললেন, ‘আমার স্ত্রী আসল আলফা’
-
বেআইনি ক্যাফেতে বুলডোজার! ‘অরণ্যের কূলে’ ভাঙা নিয়ে শওকতপুত্রকে নোটিস প্রশাসনের
-
১০ বছর আগেই ভাঙার নির্দেশ ছিল, লখনউয়ের জতুগৃহে ১৫ মৃত্যুর পর প্রকাশ্যে অনিয়মের ছবি
-
অভিশাপ দিয়েছিলেন রোনাল্ডোকে! এবার হ্যারি কেনের উপর ‘কালো জাদু’র হুমকি ঘানার ওঝার