Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Bihar

রোজ ডে’তে স্বামীকে গোলাপ উপহার দিয়ে বিপত্তি! মামলা দায়ের মহিলার বিরুদ্ধে

বিশেষ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট হতেই বিপত্তি। রীতিমতো থানা পুলিশ চলছে গোটা ঘটনায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৬:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৬:০৭

options
link
রোজ ডে’তে স্বামীকে গোলাপ উপহার দিয়ে বিপত্তি! মামলা দায়ের মহিলার বিরুদ্ধে zoom
Advertisement

প্রেমের সপ্তাহে জীবনসঙ্গীর সঙ্গে একটু রোমান্টিক উদযাপনের পরিকল্পনা ছিল। ভেবেচিন্তে রোজ ডে’তে বরের জন্য এনেছিলেন একগুচ্ছ গোলাপ এবং একটি বিশেষ উপহার। স্ত্রীর থেকে সেই উপহার পেয়ে যথারীতি আহ্লাদে আটখানা স্বামীও। কিন্তু হরিষে বিষাদ। সেই বিশেষ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট হতেই বিপত্তি। রীতিমতো থানা পুলিশ চলছে গোটা ঘটনায়। ঘটনাটি বিহারের মুঙ্গরের।

ব্যাপারটা কী? কাঞ্চন দেবী নামের ওই মহিলা সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। সম্প্রতি তাঁর একটি ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে কাঞ্চন দেবী নামের ওই মহিলা নিজের স্বামীকে একগুচ্ছ গোলাপ উপহার দিচ্ছেন। সঙ্গে দিচ্ছেন একটি বিশেষ উপহার। তাঁর স্বামী সেটি হাসিমুখে গ্রহণ করছেন। আসলে ওই বিশেষ উপহারই বিতর্কের কারণ। কারণ ওই উপহারটি ছিল মদের বোতল।

Advertisement

নীতীশ কুমারের বিহারে মদ নিষিদ্ধ। সুরাবন্দিকে নিজের শাসনকালের অন্যতম সাফল্য হিসাবে তুলে ধরেন নীতীশ। অথচ তাঁর শাসনেই প্রকাশ্যে এক মহিলা স্বামীকে সেই মদের বোতলই উপহার দিচ্ছেন! এ ছবি নীতীশ প্রশাসনের জন্য সম্মানের প্রশ্ন। সম্ভবত সেকারণেই সোশাল মিডিয়ায় ওই ছবি পোস্ট করতেই পুলিশ পদক্ষেপ করে। মুঙ্গেরের পুলিশ সুপার সৈয়দ ইমরান মাসুদ জানিয়েছেন, মহিলার বিরুদ্ধে এফাইআর দায়ের করা হয়েছে। ছবি পুলিশের হাতে পৌঁছোতেই এই ঘটনার তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়। তড়িঘড়ি মহিলার বাড়িতে হানা দেওয়া হয় পুলিশের তরফে।

অবশ্য ওই মহিলা আগেও বিতর্কে জড়িয়েছেন। অতীতে সোশাল মিডিয়ায় পিস্তল হাতেও ছবি পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। সেই ছবিটি দেখেও মামলা দায়ের করেছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.