সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুতে (Bengaluru) ভয়ংকর হত্যাকাণ্ড। রাতে মহিলাদের হোস্টেলে ঢুকে ধারাল ছুরি দিয়ে তরুণীর গলার নলি কেটে খুনের অভিযোগ। ফেরার অভিযুক্ত যুবক। খুনের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃতা তরুণীর নাম কৃতী কুমারী। তিনি বিহারের (Bihar) বাসিন্দা। বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন তিনি। শহরের কোরামাঙ্গালা এলাকায় ভি আর লেআউটে একটি পিজিতে থাকতেন তিনি। অভিযুক্ত মঙ্গলবার রাত ১১.১০ থেকে ১১.৩০ এর মধ্যে পিজিতে ঢোকেন। সেখানে তিন তলায় একটি ঘরের বাইরে কৃতীর উপর হামলা চালায় অভিযুক্ত যুবক। অভিযোগ, ধারাল ছুরি দিয়ে তরুণীকে গলার নলি কেটে হত্যা করে যুবক। এবং রাতেই পালিয়ে যায়।
[আরও পড়ুন: বাণিজ্যে বৃদ্ধি, বাজেটের ‘নয়া দিশা’য় খুশি শিল্পমহল]
হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই পিজিতে আসে পুলিশ। ডিসিপি সারা ফতিমা জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজ চলছে। কী কারণে খুন হলেন তরুণী তা খতিয়ে দেখছে পুলিশ। ফতিমা আরও জানান, অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। আমরা তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছি।”
[আরও পড়ুন: ফের রক্তাক্ত উপত্যকা, জোড়া গুলির লড়াইয়ে খতম ১ জঙ্গি, শহিদ ১ জওয়ান]
সর্বশেষ খবর
-
চোখ খোলা, শরীর থমকে! ‘জম্বি ড্রাগে’ মানুষ কি সত্যিই ‘জম্বি’ হয়ে যায়?
-
বঙ্গবিভূষণ কেড়ে নেওয়ার পরেও নেতাজি নিয়ে মন্তব্যে আপসোস নেই! কী ব্যাখ্যা অনন্ত মহারাজের?
-
ভারতের ভূখণ্ড নিজেদের বলে দাবি নেপালের! প্রমাণ কই? বলেন্দ্র সরকার বলল, কাগজ নেই
-
মহিলাদের বছরে ৫০ হাজার, নির্বাচনের মুখে যোগীরাজ্যে নয়া প্রকল্প! ‘ভোট কেনার চেষ্টা’, তোপ অখিলেশের
-
অ্যাপে পরিচয়, ১০ মাসের বিয়ে! মৃত্যুর আগে স্বামীকে শেষবার কী বলেছিলেন এনআরএসের নার্স?