Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Bangladesh

হিন্দু পুলিশ কর্মীকে খুন করে ভারতে গা ঢাকা! দিল্লি বিমানবন্দরে গ্রেপ্তার বাংলাদেশের ‘ওয়ান্টেড’ ছাত্রনেতা

হবিগঞ্জের বানিয়াচং থানার সাব ইন্সপেক্টর ছিলেন সন্তোষ। ২০২৪ সালের ৫ আগস্ট থানার মধ্যেই তাঁকে গণপিটুনি দেওয়া হয়। তারপর তাঁকে জীবন্ত জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। পরে সন্তোষের অগ্নিদগ্ধ দেহ একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৩:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৩:১৬

options
link
হিন্দু পুলিশ কর্মীকে খুন করে ভারতে গা ঢাকা! দিল্লি বিমানবন্দরে গ্রেপ্তার বাংলাদেশের ‘ওয়ান্টেড’ ছাত্রনেতা zoom
বাংলাদেশের সেই ‘ওয়ান্টেড’ ছাত্রনেতা।
Advertisement

২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর উত্তাল হয়েছিল বাংলাদেশ (Bangladesh)। সেই সময় সন্তোষ চৌধুরি নামে এক হিন্দু পুলিশ কর্মীকে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে সে দেশের এক ছাত্রনেতার বিরুদ্ধে। তারপর থেকেই পলাতক ছিলেন তিনি। অভিযুক্ত সেই ছাত্রনেতাকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করল পুলিশ।

বাংলাদেশের পুলিশের খাতায় ‘ওয়ানন্টেড’ তালিকাভুক্ত ছিলেন তিনি। ইতিমধ্যেই তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে খবর। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহমেদ রাজা হাসান মেহেদি নামে ওই ছাত্রনেতা ভারতে গা ঢাকা দিয়ে ছিলেন। দিল্লি থেকে ইউরোপে পালানোর ছক করেছিলেন তিনি। দিল্লি বিমানবন্দরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। কিন্তু ঠিক কবে মেহেদি পুলিশের জালে ধরা পড়েন, তা জানা যায়নি।

Advertisement

হবিগঞ্জের বানিয়াচং থানার সাব ইন্সপেক্টর ছিলেন সন্তোষ। ২০২৪ সালের ৫ আগস্ট থানার মধ্যেই তাঁকে গণপিটুনি দেওয়া হয়। তারপর তাঁকে জীবন্ত জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। পরে সন্তোষের অগ্নিদগ্ধ দেহ একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনায় কেঁপে ওঠে গোটা বিশ্ব। সন্তোষের খুনের মূল অভিযুক্ত ছিলেন মেহেদি। এমনকী সূত্রের খবর, একটি ভিডিওতে নিজের অপরাধের কথাও স্বীকার করে নেন ছাত্রনেতা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.