Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬
AI Summit

দিল্লির এআই সম্মেলনে অর্ধনগ্ন প্রতিবাদ যুব কংগ্রেসের, দেশের অপমান নিয়ে সরব বাবুল-অখিলেশ

সোশাল মিডিয়া পোস্টে প্রতিবাদকারীদের কার্যত ধুয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। নিন্দা ইন্ডিয়া জোটের আরেক শরিক সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবেরও।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৬:৪৯

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৬:৪৯

options
link
দিল্লির এআই সম্মেলনে অর্ধনগ্ন প্রতিবাদ যুব কংগ্রেসের, দেশের অপমান নিয়ে সরব বাবুল-অখিলেশ zoom
দিল্লিতে কংগ্রেসের অর্ধনগ্ন প্রতিবাদের বিরোধিতা বাবুল সুপ্রিয়, অখিলেশ যাদবের।

দিল্লির এআই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান তুলে যুব কংগ্রেস কর্মীদের অর্ধনগ্ন প্রতিবাদের নিন্দায় সরব হল ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলগুলি। শুক্রবার ঘটনা দেশের পক্ষে লজ্জাজনক – মতপ্রকাশ করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের তারকা বিধায়ক বাবুল সুপ্রিয়। একইভাবে দেশের সম্মানহানির অভিযোগ তুলে সরব হয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। দিল্লি পুলিশ যুব কংগ্রেসের ওই প্রতিবাদের নেপথ্যে বড়সড় ষড়যন্ত্র দেখছে। নেপালের জেন জি প্রতিবাদের আদলে এই কর্মসূচি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে দিল্লির ওই সম্মেলন নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে যেভাবে বিদেশি অতিথিদের সামনে নিজেদের তুলে ধরল, তা দেশের পক্ষে অত্যন্ত অপমানজনক, মেনে নিচ্ছে বিরোধী শিবিরও।

দিল্লির এআই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান তুলে যুব কংগ্রেস কর্মীদের অর্ধনগ্ন প্রতিবাদের নিন্দায় সরব হল ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলগুলি। শুক্রবার ঘটনা দেশের পক্ষে লজ্জাজনক – মতপ্রকাশ করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের তারকা বিধায়ক বাবুল সুপ্রিয়। একইভাবে দেশের সম্মানহানির অভিযোগ তুলে সরব হয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।

ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে। দিল্লির ভারতমণ্ডপমে এআই সম্মেলন (AI Summit) চলাকালীন ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন কয়েকজন। ‘নরেন্দ্র মোদী কমপ্রোমাইজড’ লেখা টি-শার্ট খুলে আদুড় গায়েই বিক্ষোভ চলে। সম্মেলনে উপস্থিত আমজনতার একাংশ এর প্রতিবাদ জানালে বিক্ষোভকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের আটক করে। জানা যায়, তাঁরা কোনওভাবে সম্মেলনের পাস জোগাড় করে সেখানে ঢুকে পড়ে এবং বিক্ষোভ দেখায়। পরেরদিনই দিল্লি পুলিশ দাবি করে, যুব কংগ্রেস কর্মীদের এহেন প্রতিবাদের নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে। নেপালে সরকার পতনের মূলে থাকা জেন জি আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েই তাঁদের এমন কাজ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দিল্লি পুলিশ দাবি করে, যুব কংগ্রেস কর্মীদের এহেন প্রতিবাদের নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে। নেপালে সরকার পতনের মূলে থাকা জেন জি আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েই তাঁদের এমন কাজ।

রবিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় যুব কংগ্রেসের ওই বিক্ষোভের তীব্র নিন্দা করেন। বিক্ষোভকারীদের ‘নাট্যকর্মী’ বলে কটাক্ষ করে তিনি লেখেন, ‘‘সারা বিশ্বের সামনে ভারত প্রতিনিধিত্ব করছে। এমতাবস্থায় দলীয় নাট্যকারদের আরও পরিণতমনস্ক, সংযমী হতে হতো। রাজনৈতিক মতপার্থক্য তো থাকবেই। কিন্তু দেশের সম্মান, মর্যাদার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। কোনও শর্তে তা ক্ষুণ্ণ করা উচিত না।’’

দিল্লির এআই সম্মেলনে যুব কংগ্রেস কর্মীদের অর্ধনগ্ন বিক্ষোভের নিন্দায় এক্স হ্যান্ডেল পোস্ট বাবুল সুপ্রিয়র।

বাবুল সুপ্রিয়র সঙ্গে  সহমত সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও। শনিবার ঝাঁসির এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘গোটা দেশ জানে, বিজেপি মিথ্যে বলে। আমাদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব আছে। কিন্তু বিশ্বের প্রতিনিধিদের সামনে যেভাবে প্রতিবাদ হয়েছে, তা করা উচিত হয়নি।’’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.