কৃষিকাজে অনন্য সাফল্যের জন্য তিনি পুরস্কার পেয়েছিলেন, কেরলের ৬২ বছরের সেই কৃষকই ঋণের দায়ে আত্মঘাতী হলেন! চেরুপুঝা জেলার ইদাভরমের প্রবীণ কৃষক আমবাত্তু ইলিয়াসের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন তিনেক আগে রোজকার মতো কৃষিখেতে যান আমবাত্তু ইলিয়াস। মাঠেই কীটনাশক খান তিনি। গুরুতর অসুস্থ কৃষককে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয়েছে ইলিয়াসের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চাষের কাজের জন্য বেশ কয়েক লক্ষের টাকার দেনা করে ফেলেছিলেন তিনি। কিছুতেই দেনা শোধ করতে না পেরে মানসিক অবসাদে ভুগছিলেন। সম্ভবত এর ফলেই আত্মঘাতী হন।
আরও পড়ুন:
ইলিয়াস প্রায় গত চার দশক ধরে কান্নুর এবং পার্শ্ববর্তী কাসারগোদ জেলার পাহাড়ি অঞ্চলে জমি লিজ নিয়ে সবজি ও ফল চাষ করছিলেন। চলতি মরশুমেও প্রায় ২,৫০০ কলার চারা রোপণ করেছিলেন। যদিও বিনিয়োগ অনুযায়ী ফলন হয়নি। এর ফলে নতুন করে বিপাকে পড়েন তিনি। ওই কৃষকের প্রতিবেশীদের দাবি, ঋণের দায়েই চরম পথ বেছে নেন আমবাত্তু ইলিয়াস। প্রশ্ন উঠছে, যে কৃষক পুরস্কৃত হয়েছিলেন, তাঁর এই অবস্থা হয় কী করে? কৃষকমৃত্যুতে আঙুল উঠছে বাম সরকারের দিকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন ‘পূর্বিতা’ সংস্কার ঘিরে বিতর্ক, সাংবাদিক বৈঠকে সাফাই ভিসির
-
হিন্দি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়েছেন! ‘গোয়েন্দা গিন্নি’র দ্বিতীয় সিজন চাইছেন ইন্দ্রাণী
-
পচা মাছ-মাংসের মাঝেই বিপদ কাজুবরফিতেও, চকচকে রাংতাই বিকল করবে লিভার-কিডনি!
-
কোথায় মহিলা ‘কমরেড’রা? আন্দোলনে থাকলেও সংগঠনে নেই বহু তরুণ তুর্কি, নয়া উদ্বেগ সিপিএমে
-
পুলিশ-রাজনৈতিক নেতাদের নাম করে অসহায় মহিলাকে হুমকি! ভবানীপুরে পুলিশের জালে ‘গবেষক’