Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Assam

অসমে প্রেমিকের সামনেই ৭ জন মিলে যুবতীকে গণধর্ষণ! হাতাল ১০ হাজার টাকাও

যুবতীর অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১২:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১২:৫২

options
link
অসমে প্রেমিকের সামনেই ৭ জন মিলে যুবতীকে গণধর্ষণ! হাতাল ১০ হাজার টাকাও zoom
প্রতীকী ছবি

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার যুবতী। ৭ জন মিলে পরপর ধর্ষণ করল ২৮ বছরের এক যুবতীকে। শুধু তাই নয়, জোর করে নির্যাতিতার অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হল ১০ হাজার টাকা। ভয়ংকর এই ঘটনা ঘটেছে বিজেপি শাসিত অসমের (Assam) কছার জেলায়। যুবতীর অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা কছার জেলার শিলচর শহরের। গত ১৯ ফেব্রুয়ারি সেখানে বন্ধুর সঙ্গে সেখানে বেড়াতে গিয়েছিলেন যুবতী। অভিযোগ, সেখানেই একটি এসইউভি গাড়িতে করে এসে ৭ জন তাঁদের পথ আটকায়। কোথা থেকে এসেছে জিজ্ঞাসা করে। এরপর হঠাৎ হামলা চালায় তাঁদের উপর। সেখানেই যুবতীর বন্ধুকে আটকে যুবতীকে পর পর ধর্ষণ করে ৭ অভিযুক্ত। শুধু তাই নয়, গণধর্ষণের পর জোর করে যুবতীর অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা ট্রান্সফার করিয়ে নেওয়া হয়।

Advertisement

যুবতীর বন্ধুকে আটকে যুবতীকে পর পর ধর্ষণ করে ৭ অভিযুক্ত। শুধু তাই নয়, গণধর্ষণের পর জোর করে যুবতীর অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা ট্রান্সফার করিয়ে নেওয়া হয়।

ভয়াবহ এই ঘটনার পর থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও উচ্চবাচ্য করেনি। এদিকে এক সাংবাদিক এই ঘটনা নিয়ে রিপোর্ট করায় অভিযুক্তরা তাঁকেও ব্যাপক মারধোর করে বলে অভিযোগ। এরপরই চাপের মুখে তৎপর হয় অসম পুলিশ। ২ জনকে গ্রেপ্তার করা হয়। ১৯ ফেব্রুয়ারি ধর্ষণের ঘটনায় এই দু’জন যুক্ত ছিল বলে পুলিশকে বয়ানও দিয়েছেন নির্যাতিতা। একাধিক ধারায় মামলা দায়ের করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

তৃণমূলের রাজ্যসভার সদস্য সুস্মিতা দেবও এই মামলায় কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ বলেন, “আমি কাছাড় জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছি এবং মামলায় কী পদক্ষেপ করা হয়েছে সে বিষয়ে জানতে চেয়েছি। চূড়ান্ত অমানবিক এই ঘটনা কোনওভাবেই ধামাচাপা দেওয়ার ঠিক নয়। তৃণমূল কংগ্রেস কোনওভাবেই এটা সহ্য করবে না।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.