যেসব সরকারি কর্মচারী আইনত বিবাহবিচ্ছেদ না করেই প্রথম স্ত্রীকে ত্যাগ করে ফের বিয়ের পিঁড়িতে বসেন, তাঁদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের ঘোষণা অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (CM Himanta Biswa Sarma)। সোমবার তিনি জানিয়েছেন, এই সব ক্ষেত্রে ওই সরকারি কর্মীদের বেতনের ২০ শতাংশ কেটে নিয়ে তা প্রথম স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে। তবে এর জন্য প্রথম স্ত্রীকে সরকারের কাছে আবেদন করতে হবে।
হিমন্তকে বলতে শোনা গিয়েছে, ”যদি কোনও সরকারি কর্মচারী আইনত বিবাহবিচ্ছেদ ছাড়াই প্রথম স্ত্রীকে পরিত্যাগ করে অন্য নারীকে বিয়ে করেন, তবে সরকারের কাছে প্রথম স্ত্রীর আবেদনের ভিত্তিতে ওই কর্মচারীর বেতনের ২০ শতাংশ কেটে সরাসরি তাঁর অ্যাকাউন্টে জমা করা হবে।” সেই সঙ্গেই অসমের মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি আদালতের বিচারাধীন থাকা অবস্থায় বেতন থেকে অর্থ কেটে রাখার প্রক্রিয়া অব্যাহত রাখা যেতে পারে। এর উদ্দেশ্য হল এটা নিশ্চিত করা যে, আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রথম স্ত্রীকে যেন কোনও আর্থিক সহায়তার জন্য অপেক্ষা করতে না হয়।
আরও পড়ুন:
পাশাপাশি হিমন্ত জানিয়ে দিয়েছেন, যেসব কর্মী প্রচলিত আইন ও চাকরির নিয়ম লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হবে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও গ্রহণ করা হবে। বহুবিবাহের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক কাঠামো কঠোর করার লক্ষ্যে সরকারের এহেন উদ্যোগ। ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধির আওতায় বহুবিবাহ নিষিদ্ধ হয়েছে অসমে।
তবে এই নয়া নিয়ম কি কেবল সরকারি কর্মীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে? এই বিষয়ে হিমন্ত ইঙ্গিত দিয়েছেন, একই নিয়ম তাঁরা বেসরকারি ক্ষেত্রেও লাগু করতে চলেছেন। অর্থাৎ বেসরকারি সংস্থার কর্মীর ক্ষেত্রেও বেতনের ২০ শতাংশ কেটে প্রথম স্ত্রীকে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কম ফ্যাটের দই মানেই ভেজাল নয়, ২৬ বছর পর হাই কোর্টে বেকসুর খালাস কৃষ্ণনগরের মিষ্টি ব্যবসায়ী
-
টাকা দিয়ে দেবীদর্শন! বদলের বঙ্গে বন্ধ হচ্ছে পুজোর ‘বিতর্কিত’ প্রিভিউ শো?
-
মন্দির ধসে পড়লেও নড়ানো যাচ্ছে না বজরংবলীকে! উজ্জয়িনীতে ‘অলৌকিক’ কাণ্ড, ভাইরাল ভিডিও
-
বনগাঁ আদালতে আইনজীবী সেজে প্রতারণা! ৩ জনকে আটক করল পুলিশ
-
৫ মাসে ২৩ ফাঁসির নির্দেশ, খুনের হুমকির মুখে সেই বিচারক বললেন, ‘ভয় পাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো’