গত কয়েক দিনে কমেছিল বৃষ্টির পরিমাণ। এর ফলে অসমের বেশ কিছু অঞ্চলে বন্যার জল নামতে শুরু করেছিল। যদিও প্রান্তিক অঞ্চলগুলিতে আমজনতার দুর্ভোগ কমেনি। আশঙ্কা বাড়িয়ে নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী তিনদিনের জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। এদিকে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হয়েছে মৃত্যু হয়েছে তিন জনের।
রাজ্যের সাতটি জেলা এখনও বন্যাকবলিত। তিন লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। ৫৫০টি গ্রাম জলের নিচে। ২১ হাজার ৫২৩ হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। এর মধ্যেই মৌসম ভবনের পূর্ভাবাস, অসম, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে ৩০ জুলাই থেকে ১ আগস্টের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে নতুন করে এই তিন রাজ্যে বন্যার ও ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। আলাদা করে রাজ্যের তিনসুকিয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
অসম সরকারের বক্তব্য, রাজ্যে বন্যার মূল কারণ ছিল নাগাল্যান্ডের অতি বৃষ্টি। বিশেষ করে মোকোকচুং-এ অস্বাভাবিক মাত্রায় ভারী বৃষ্টিপাত। সেখানে ১৯ জুলাই স্বাভাবিকের তুলনায় ৪৯৩ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এছাড়াও ওখা-তে ১০৮ শতাংশ এবং মন-এ ৪৫ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উঁচু জায়গা থেকে নেমে আসা ওই বিপুল জলপ্রবাহ ভাসিয়ে দিচ্ছে অসমের বিস্তীর্ণ ভূভাগ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
Exclusive: রিয়ালিটি শোয়ে ডেবিউ কোয়েল মল্লিকের, মাতৃত্বের পর ছোটপর্দায় দাপুটে কামব্যাক
-
কথা দিয়েও রাখেনি টিম ইন্ডিয়া! বিশ্বাসভঙ্গের যন্ত্রণায় কামব্যাকের আশা ছাড়ছেন ভুবনেশ্বর
-
‘চন্দ্রনাথ খুনের পিছনে ভাইপো গ্যাং, সুপারি দিয়েছে ২ কোটি’, বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর
-
হাসিনা-ঘনিষ্ঠ আরও সাতজনকে ফাঁসির সাজা! অভিযুক্তরা সকলেই দেশছাড়া
-
দ্রুতগতির ট্রেন পিষে দিল তরুণ-তরুণীকে! নিউ ইয়র্কে মৃত ২ ‘ভারতীয়’, ভিডিও ভাইরাল