Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Assam

‘অসমে ভোট লড়ার টাকা নেই কংগ্রেসের’, বিজেপিতে যোগ দিয়েই দলকে কটাক্ষ ভূপেন বোরার

ভূপেনের কটাক্ষ, 'সবকিছু যদি তুষ্টিকরণের অঙ্কে চলে তবে কাজ করা যায় না। কংগ্রেস মূল লক্ষ্য হল মুসলিম অধ্যুষিত এলাকার মাত্র ২৫টি আসন।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৮:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৮:৩৮

options
link
‘অসমে ভোট লড়ার টাকা নেই কংগ্রেসের’, বিজেপিতে যোগ দিয়েই দলকে কটাক্ষ ভূপেন বোরার zoom
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে ভূপেন বোরা।
Advertisement

নির্বাচনের ঠিক আগে অসমে বিরাট ধাক্কা কংগ্রেসের। বিজেপিতে যোগ দিলেন অসমের প্রদেশ সভাপতি ভূপেন বোরা। রবিবার গুয়াহাটিতে অসম বিজেপির প্রধান দিলীপ সাইকিয়ার হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন তিনি। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পাশাপাশি পুরনো দলকে কটাক্ষ করতেও ছাড়েননি ভূপেন। তাঁর কটাক্ষ, ‘অসমে নির্বাচন লড়ার মতো টাকা নেই কংগ্রেসের।’

গত সপ্তাহেই দল থেকে ইস্তফা দিয়েছিলেন ভূপেন। তাঁর ইস্তফার পর পরিস্থিতি সামাল দিতে তরপর হন কংগ্রেস নেতারা। সিনিয়র নেতাদের তাঁর বাড়িতে ছুটে যেতে দেখা যায়। রাহুল গান্ধীও ভূপেনের সঙ্গে ফোনে কথা বলেন। তবে কোনও কিছুতেই কাজ হয়নি। এরপর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা ভূপেনের বাড়িতে এসে দেখা করে ঘোষণা করেন বিজেপিতে যোগ দিচ্ছেন অসম কংগ্রেসের এই শীর্ষ নেতা। রবিবার বিজেপিতে যোগ দিয়ে ভূপেন বলেন, “কংগ্রেসের থাকাকালীনই আমার মনে হয়েছিল বিজেপি দেশের জন্য কাজ করছে। অমিত শাহের সঙ্গে দেখা করার পর বিজেপির বিষয়ে আরও নিশ্চিত হই আমি। যার জেরেই দেশের উন্নতির কাজে নিজেকে নিয়োজিত করতেই আমার এই পদক্ষেপ।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভূপেনের কটাক্ষ, ‘সবকিছু যদি তুষ্টিকরণের অঙ্কে চলে তবে কাজ করা যায় না। কংগ্রেস মূল লক্ষ্য হল মুসলিম অধ্যুষিত এলাকার মাত্র ২৫টি আসন।’

পাশাপাশি কংগ্রেসকে তোপ দেগে ভূপেন বলেন, অসম কংগ্রেসের প্রধান এবং সাংসদ গৌরব গগৈয়ের নেতৃত্বে রাজ্য নেতৃত্ব এখন তুষ্টিকরণে মন দিয়েছে। যদি সবকিছু তুষ্টিকরণের অঙ্কে চলে তবে কাজ করা যায় না। কংগ্রেস মূল লক্ষ্য হল মুসলিম অধ্যুষিত এলাকার মাত্র ২৫টি আসন। রাজ্য কংগ্রেস এখন রকিবুল হুসেন দ্বারা প্রভাবিত। গৌরব গগৈ অসম কংগ্রেসকে রকিবুল হুসেনের কাছে সঁপে দিয়েছেন।” তাঁর আরও দাবি, “কংগ্রেসের সঙ্গে আমার যাবতীয় আলোচনা ব্যর্থ হয়েছে, কারণ আমি দলকে বেশ কিছু অস্বস্তিকর প্রশ্ন করেছি।”

এছাড়াও আসন্ন নির্বাচনে রাজ্যে কংগ্রেস ফের হারতে চলে বলে ভবিষ্যদ্বাণী করে ভূপেন বলেন, “এবারের ভোটে নিশ্চিতভাবে হারছে কংগ্রেস। শুধু তাই নয় নির্বাচনে লড়ার জন্য কংগ্রেসের কাছে টাকা নেই। তারা সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করছে।” প্রায় ৬০০ জন কংগ্রেসের টিকিটপ্রার্থী বিজেপিতে যোগ দিতে ইচ্ছুক বলেও জানান ভূপেন। তাঁর পাশাপাশি, সঞ্জু বড়ুয়া এবং সর্বনারায়ণ দেউরির মতো তরুণ কংগ্রেস নেতারাও বিজেপিতে যোগদান করেন এদিন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.