সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর ও কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় আগেই গ্রেপ্তার হয়েছিলেন অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মেহমুদাবাদ। এবার তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল হরিয়ানার সোনপাতের একটি নিম্ন আদালত। মঙ্গলবার শুনানি চলাকালীন হরিয়ানা পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। কিন্তু বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হত্যাকাণ্ড চালিয়েছিল জঙ্গিরা। যার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় হামলা চালিয়ে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর গুঁড়িয়ে দিয়েছিল ভারত। এই ঘটনার পর দেশবাসীকে গোটা ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরতে সাংবাদিকদের মুখোমুখি হন দুই মহিলা সেনা আধিকারিক। একজন কর্নেল সোফিয়া কুরেশি ও দ্বিতীয়জন উইং কমান্ডার ভ্যোমিকা সিং। ভারতীয় মহিলাদের সিঁদুর মোছার বদলায় দুই মহিলা মুখকে সামনে আনা ছিল যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। পাশাপাশি ওই সাংবাদিক বৈঠকে সংখ্যালঘু ও সংখ্যাগুরু দুই সম্প্রদায়ের প্রতিনিধি ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছিল নিভৃতে।
সর্বশেষ খবর
-
পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, কবে ঢুকবে বেতনের বাড়তি ২ হাজার? জানিয়ে দিল রাজ্য
-
মোদির জনপ্রিয়তায় খামতি নেই, এখন ভোট হলে কত আসন পাবে এনডিএ? কী বলছে দেশ?
-
মুখ্যমন্ত্রী হওয়ার পর চলতি সপ্তাহেই প্রথমবার বীরভূম সফর, কী বার্তা দেবেন শুভেন্দু?
-
বয়কটের হ্যাটট্রিক! প্রধান বিচারপতিকে আমন্ত্রণের প্রতিবাদে ফের সরব পড়ুয়ারা, বাতিল সমাবর্তন
-
প্রেমের টানে স্বামীকে ইটালিতে রেখে বাংলাদেশে বধূ, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধলেন ৪ সন্তানের মা!