ঘরোয়া বাজারে অগ্নিমূল্য চিনি। ইতিমধ্যেই রেকর্ড উচ্চতায় উঠেছে দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগেই শুল্কমুক্ত ১০ লক্ষ টন শর্করা আমদানির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। চিনির দাম বেড়ে যাওয়ায় সোমবার আরও একপ্রস্থ আমদানির (Sugar Import) শর্তাবলী সংশোধন করল কেন্দ্র। এবার থেকে ‘ট্যারিফ রেট কোটা’ (টিআরকিউ)-র অধীনে আমদানিকৃত অপরিশোধিত চিনিকে সাদা বা পরিশোধিত চিনিতে রূপান্তর করে দু’মাসের মধ্যে দেশের বাজারে বিক্রি করতে হবে।
আগে নিয়ম ছিল, চলতি বছরে আমদানিকৃত অপরিশোধিত চিনি এমনভাবে প্রক্রিয়াজাত করতে হবে যাতে করে তা ২০২৬ সালের ৩১ অক্টোবরের মধ্যে স্থানীয় বাজারে বিক্রি করা সম্ভব হয়। সংশোধিত শর্তাবলীতে প্রক্রিয়াজাতকরণ ও বিক্রয়ের জন্য দুই মাসের একটি সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হল। ২৪ আগস্ট বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এই বিজ্ঞপ্তি জারি করেছে। এর লক্ষ্য হল আমদানিকৃত অপরিশোধিত ও পরিশোধিত চিনি মজুত করা বা কালোবাজারি রোধ করা। পাশাপাশি বাজারে চিনি সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণ তথা উপভোক্তাদের স্বস্তি দিতে চাইছে সরকার।
আগেই সরকার ৩১ অক্টোবরের মধ্যে ১০ লক্ষ টন চিনি আমদানির অনুমতি দিয়েছে। বিপুল পরিমাণ চিনি ব্যবহারকারী প্রতিষ্ঠান— যেমন নরম পানীয় ও আইসক্রিম প্রস্তুতকারকদের জন্য মজুত রাখার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়াও মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রর তরফে। উল্লেখ্য, সোমবার সারা দেশে চিনির গড় খুচরা মূল্য ছিল প্রতি কেজি ৬৩.০৫ টাকা, যা এক মাস আগের প্রতি কেজি ৪৮.৭৩ টাকার তুলনায় ২৯ শতাংশ বেশি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শান্তির ধুয়ো তুলে ইরানের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে মুনির, ট্রাম্পকে লেজে খেলাচ্ছে পাকিস্তান?
-
প্রত্যাশা মতো দামই উঠল না! কত কোটিতে বিক্রি হল মারাদোনার ‘হ্যান্ড অফ গডে’র সেই বল?
-
স্বামীর মঙ্গল কামনায় ইন্দ্রের কবজিতে রক্ষাসূত্র বেঁধে ছিলেন ইন্দ্রাণী, কীভাবে শুরু হয় রাখি?
-
‘দুর্নীতির দায় দল কখনওই নেবে না’, বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল শমীকের সতর্কবার্তা
-
গ্যাংস্টারের গুলিতে হারিয়েছিলেন প্রাণ, টরেন্টোর সঙ্গীতমঞ্চে ‘বেঁচে উঠবেন’ সিধু মুসেওয়ালা!