কেন্দ্রের ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল (E20 Petrol) নীতির বিরুদ্ধে আগেই সরব হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এবার তিনি জানালেন, ৪ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন উপলক্ষে মিছিল করবেন তাঁরা। টাউন হলে এক ভাষণে এই ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন, মঙ্গলবার বেলা বারোটায় প্রায় একশোজনেপর সঙ্গে ওই মিছিলে পা মেলাবেন তিনি। কেজরির দাবি, অনলাইনে তাঁর এদিনের ভাষণের সাক্ষী থেকেছেন সাত লক্ষ মানুষ।
পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর জেরে যানবাহনের ক্ষয়ক্ষতির পাশাপাশি মাইলেজ কমছে বলে অভিযোগ উঠেছে গোটা দেশে। শুধু তাই নয়, ইথানল ব্যবসায় গড়করির দুই পুত্র ও সায়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের সম্পত্তির ব্যাপক বৃদ্ধিও বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। এই ডামাডোলের মাঝেই আত্মপ্রকাশ করেছে ‘ই-২০ জনতা পার্টি’। সোশাল মিডিয়ায় তাদের আত্মপ্রকাশের পরই ঝড়ের গতিতে জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে সংগঠনটির। যা মনে করাচ্ছে ককরোচ জনতা পার্টির কথাও। এই পরিস্থিতিতে এদিন অরবিন্দ কেজরিওয়াল বলেন, সরকারের সামনে মূলত তিনটি দাবি রয়েছে জনতার। এর মধ্যে রয়েছে- ১) পেট্রল পাম্পে গ্রাহকদের সাধারণ পেট্রোল ও ই২০ (E20) জ্বালানির মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ থাকা উচিত। ২) পেট্রলের দাম বর্তমানের প্রতি লিটার ৮৪ টাকা থেকে কমানো উচিত। ৩) ইথানলের দামও কমাতে হবে।
আরও পড়ুন:
কেন্দ্রের ইথানল মিশ্রিত পেট্রলের পলিসি প্রত্যাহারের দাবিতে গত সোমবার সরব হন আপ প্রধান। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ”আমি সরকারের কাছে অনুরোধ করছি, এই সমস্যা বড় আকার নেওয়ার আগে সমাধান করা হোক। মানুষ খুব সমস্যায় পড়েছেন, মানুষের যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাইলেজ কমে যাচ্ছে। প্রধানমন্ত্রীকে অনুরোধ অবিলম্বে পদক্ষেপ করুন।” পাশাপাশি ‘ই-২০ জনতা পার্টি’ সোশাল মিডিয়ায় আত্মপ্রকাশের পরই ঝড়ের গতিতে জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে তাদের। এক্স হ্যান্ডেলে এদের ফলোয়ার্সের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪৬ হাজারে। অল্প সময়ের মধ্যেই ইনস্টাগ্রামে এদের ফলোয়ারের সংখ্যা পেরিয়ে ৩ লক্ষের গণ্ডি। সবমিলিয়ে ই-২০কে কেন্দ্র করে বড় পরিসরে আন্দোলনের আভাস পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য