Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Jammu and Kashmir

কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালীন বিপত্তি! পাহাড় থেকে পড়ে মৃত্যু সেনা আধিকারিকের

জানা গিয়েছে, গত দু’সপ্তাহ ধরে জম্মু ও কাশ্মীরের রাজৌরি-সহ একাধিক জেলায় জঙ্গিদমন অভিযান চলছে। যার পোশাকি নাম ‘অপারেশন শেরওয়ালি’। শনিবার সেই অভিযানে যোগ দিয়েছিলেন লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৪:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৪:২৮

options
link
কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালীন বিপত্তি! পাহাড় থেকে পড়ে মৃত্যু সেনা আধিকারিকের zoom
নিহত সেনা আধিকারিক লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী।
Advertisement

কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। পাহাড় থেকে পা পিছলে পড়ে মৃত্যু হল এক সেনা আধিকারিকের। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, গত দু’সপ্তাহ ধরে জম্মু ও কাশ্মীরের রাজৌরি-সহ একাধিক জেলায় জঙ্গিদমন অভিযান চলছে। যার পোশাকি নাম ‘অপারেশন শেরওয়ালি’। শনিবার সেই অভিযানে যোগ দিয়েছিলেন লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী। সেনা সূত্রে খবর, এদিন পাহাড়ি সংকীর্ণ রাস্তায় অভিযানে একটি সেনাদলকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। সেই সময় পা পিছলে পাশের ৩০ ফুট একটি গভীর খাদে পড়ে যান বীরেশ্বর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, গত মাসে শুরুর দিকে গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে খবর আসে, রাজৌরির জঙ্গল ঘেরা এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। এরপরই ‘অপারেশন শেরওয়ালি’ শুরু করে সেনা। গোটা এলাকায় চলছে চিরুনি তল্লাশি। এখনও পর্যন্ত জারি রয়েছে সেই অভিযান। তবে জঙ্গিদের কোনও হদিশ পাওয়া যায়নি। সেনাবাহিনীর অনুমান, প্রতি নিয়ত জঙ্গিরা তাদের অবস্থান বদল করছে। কিন্তু অভিযানের মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.