গুরুতর অসুস্থ সমাজকর্মী আন্না হাজারে। ভর্তি করানো হয়েছে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর বিশেষ চিকিৎসা চলছে বলে খবর। শোনা যাচ্ছে, আন্নার শরীরে সংক্রমণ ও জলশূন্যতা দেখা দিয়েছে।
সূত্রের খবর, মহারাষ্ট্রের রালেগান সিদ্ধিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই তাঁর অবস্থার অবনতি হয়। এরপরই সোমবার তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের তরফ থেকে আন্নার শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে সূত্রের খবর, বর্তমানে তিনি চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন।
আরও পড়ুন:
দেশের ‘দ্বিতীয় গান্ধী’ হিসেবে পরিচিত আন্না হাজারে। ইউপিএ সরকারের জমানায় দফায় দফায় আন্দোলনের মাধ্যমে শিরোনামে উঠে এসেছিলেন তিনি। স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় গণআন্দোলনগুলির একটি ২০১১ সালের আন্না আন্দোলন। দুর্নীতির বিরুদ্ধে লোকপাল আইন কার্যকর করার দাবিতে দিল্লির যন্তর মন্তরে তাঁর অনশন তৎকালীন ইউপিএ সরকারের ভিত নাড়িয়ে দেয়। পরে ২০১৪ সালে কংগ্রেস সরকারের পতনের নেপথ্যে আন্নার সেই আন্দোলনকে দায়ী করেন অনেকে। বিজেপি ক্ষমতায় আসার পর গত ১২ বছরে খুব বেশি মুখর হয়ে আন্দোলনে দেখা যায়নি ৮৯ বছরের সমাজকর্মীকে। বরং অধিকাংশ ইস্যুতে ঘুরিয়ে সরকারের পাশে দাঁড়ানোরই চেষ্টা করেন তিনি। তবে নিট প্রশ্নফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনে পড়ুয়াদের পাশে দাঁড়ান তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছড়াল টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ধৃত ‘প্রাক্তন’ প্রেমিক
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির