সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে রেকর্ড গড়লেন অমিত শাহ। ভারতীয় জনতা পার্টির একদা শীর্ষ নেতা লালকৃষ্ণ আডবাণীকে ছাপিয়ে ৫ আগস্ট দেশের দীর্ঘকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাফল্য ঝুলিতে ঢোকালেন শাহ। এই সাফল্যে অমিত শাহকে অভিনন্দন জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের দ্বিতীয় কার্যকাল অর্থাৎ ৩০ মে ২০১৯ সালে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অমিত শাহ। ২০২৪ সালে এনডিএ সরকারের তৃতীয় শাসনকালে দ্বিতীয়বার স্বরাষ্ট্রমন্ত্রী হন তিনি। মঙ্গলবার পর্যন্ত তাঁর কার্যকালের মেয়াদ দাঁড়িয়েছে ২ হাজার ২৫৮ দিন। এতদিন এই কৃতিত্বের অধিকারী ছিলেন বিজেপির আর এক নেতা লালকৃষ্ণ আদবাণী। তাঁর কার্যকাল ছিল ১৯৯৮ সালের ১৯ মার্চ থেকে ২০০৪ সালের ২২ মে পর্যন্ত। অর্থাৎ ২ হাজার ২৫৬ দিন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন গোবিন্দ বল্লভ পন্থ। তাঁর কার্যকাল ৬ বছর ৫৬ দিন।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ-এর সংসদীয় দলের বৈঠকে শাহের প্রশংসা করেন তিনি। উপস্থিত নেতাদের উদ্দেশে ৫ আগস্টকে ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে মোদি বলেন, আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। এই দিনেই আমরা সাংবিধানিক পথে জম্মু ও কাশ্মীরকে বিশেষ অধিকার দেওয়া ৩৭০ ধারা বাতিল করেছি। একইসঙ্গে শাহের প্রশংসায় তিনি বলেন, আজকের দিনে দেশের সবচেয়ে দীর্ঘকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কৃতিত্ব অর্জন করেছেন অমিত শাহ।
সর্বশেষ খবর
-
উজবেকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তি! ‘সফল’ বৈঠক শেষে মোদিকে সর্বোচ্চ সম্মান
-
‘সবার জন্য শিক্ষা চাই দেশবিরোধী স্লোগান?’, যাদবপুরের দেওয়ালে চুনকাম নিয়ে প্রশ্ন শতরূপদের
-
পুজোর আগে দক্ষিণ দিনাজপুর সফরে মুখ্যমন্ত্রী, গতি পাবে বিমানবন্দরের কাজ! নজরে একাধিক প্রকল্পও
-
৩ মাসের শিশুকে ‘মেয়াদোত্তীর্ণ’ ভ্যাকসিন, মৃত্যু! হুলস্থুল হরিণঘাটায়
-
মহাপ্রলয় গিলে খেয়েছে গোটা গ্রাম, কীভাবে ১৬৪৩ পড়ুয়ার প্রাণ বাঁচালেন এক শিক্ষক?