Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Amarnath Yatra

আসছেন না যাত্রীরা! বেনজিরভাবে সময়ের অনেক আগেই কার্যত শেষ অমরনাথ যাত্রা

কেন রাতারাতি কমে গেল অমরনাথ যাত্রী? দিন দুই আগেই কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তি উপলক্ষে যাত্রা স্থগিত ঘোষণা করে প্রশাসন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১০:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১০:৩৫

options
link
আসছেন না যাত্রীরা! বেনজিরভাবে সময়ের অনেক আগেই কার্যত শেষ অমরনাথ যাত্রা zoom
অমরনাথ যাত্রা। ফাইল ছবি।
Advertisement

অমরনাথ যাত্রা নিয়ে বেনজির সিদ্ধান্ত নিল কাশ্মীর প্রশাসন। সময়ের অনেক আগেই কার্যত শেষ করে দেওয়া হল যাত্রা। কাশ্মীর প্রশাসন বলছে, সেভাবে যাত্রীদের আগমন না হওয়ায় যাত্রা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। ধরে নেওয়া যেতেই পারে যে এ বছরের মতো যাত্রা শেষ। ২৮ আগস্ট পর্যন্ত যাত্রা চলার কথা ছিল। 

এ বছর ৫৭ দিন ধরে চলার কথা দুর্গম অমরনাথ তীর্থযাত্রা। প্রতি বছর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকী বিদেশ থেকেও লক্ষ লক্ষ ভক্ত কঠিন পাহাড়ি পথ পেরিয়ে অমরনাথ গুহায় পৌঁছন। প্রথমে জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প, তারপর সেখান থেকে অমরনাথের উদ্দেশে শুরু হয় পথচলা। কাশ্মীর প্রশাসন বলছে, এ বছর এ পর্যন্ত ৪.৭ লক্ষ তীর্থযাত্রী কড়া নিরাপত্তায় অমরনাথ যাত্রা সম্পন্ন করেছেন। কিন্তু ২৩ জুলাইয়ের পর থেকে যাত্রীসংখ্যায় ভাঁটা পড়েছে। তাছাড়া আবহাওয়ার পরিস্থিতিও ভালো নয়।

Advertisement

কাশ্মীরের ভিডিশনাল কমিশনার অংশুল গর্গ বলছেন, “খুব কম যাত্রী আসায় যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। জম্মু থেকে নতুন করে আর কোনও যাত্রী কাশ্মীরে এসে পৌঁছননি। তাছাড়া আবহাওয়া নিয়েও সতর্কবার্তা জারি রয়েছে। কোথাও কোথাও রাস্তা সারাইয়ের কাজ চলেছে। সব মিলিয়ে আমরা বলতেই পারি এ বছরের মতো যাত্রা সমাপ্ত।” সূত্রের খবর, অনন্তনাগ-পহেলগাঁও রুটে ইতিমধ্যেই যাত্রা শেষ করে দেওয়া হয়েছে। আপাতত শেষ যাত্রীদের দল বালতেই রুটে অমরনাথে যাচ্ছেন। সেটাই শেষ ব্যাচ হতে চলেছে।

আসলে দিন দুই আগেই কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তি উপলক্ষে যাত্রা স্থগিত ঘোষণা করে প্রশাসন। তাছাড়া খারাপ আবহাওয়া-রাস্তা সারাইয়ের জন্যও একাধিকবার যাত্রা স্থগিত করা হয়েছে। ফলে সার্বিকভাবে অমরনাথ যাত্রা নিয়ে যাত্রীদের মধ্যে ধন্দ রয়েছে। যাত্রীসংখ্যা কম হওয়ার সেটাও অন্যতম কারণ হতে পারে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.