সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা মারা যাওয়ার পর এক বছর ধরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বাবা, কাকা ও দাদুর বিরুদ্ধে। নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার মায়ের সঙ্গে তার বাবার বিচ্ছেদ হয়ে যায় কয়েক বছর আগে। মায়ের সঙ্গে দিল্লি চলে যায় সে। পরে তাকে উত্তরপ্রদেশের বাড়িতে নিয়ে আসে নির্যাতিতার বাবা। গতবছর নাবালিকার মা মারা যায়। অভিযোগ, তারপর থেকে শুরু হয় নির্যাতন। বাবা, কাকা, দাদু মিলে লাগাতার ধর্ষণ করে তাকে। বাধা দিতে গেলে তাকে প্রাণে মারার হুমকি দেয় বলেও অভিযোগ। পুলিশে অভিযোগ জানানোর পর ডাক্তারি পরীক্ষার পর দেখা গিয়েছে সে দুই মাসের অন্তঃসত্ত্বা। নির্যাতনের কথা কাকার স্ত্রীকে বললে তিনি আমল দেননি বলে দাবি। এদিকে, ডিসেম্বর মাসের ২২ তারিখ তাকে খুনের চেষ্টা করা হয় বলে পুলিশকে জানিয়েছে কিশোরী। মাসির বাড়ি পালিয়ে আসে সে। তার সাহায্যে পুলিশে অভিযোগ জানায় নির্যাতিতা।
অতিরিক্ত পুলিশ সুপার অলোক মিশ্রা বলেন, “নির্যাতিতা বাবা, কাকা, দাদুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে। নাবালিকার বয়ান নথিভুক্ত করা হয়েছে।” ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ ধারা ও পকসো আইনে মামলা রজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব? ট্রাইওন্ডা পেয়েই শুরু গবেষণা
-
‘নেইমার ওয়ার্ক ফ্রম হোম করছে’, ব্রাজিল প্রেসিডেন্টের চরম কটাক্ষ, উঠল হাসির রোল!
-
এশীয় সূর্যের তেজে ম্লান আফ্রিকা, তিউনিশিয়াকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয় জাপানের
-
সিপিএম করায় জেলে ভরেছিলেন মমতা, রং বদলে তৃণমূল হয়ে বিজেপির আমলে গ্রেপ্তার দাপুটে নেতা
-
উত্তরে রেড অ্যালার্ট! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ৫ জেলায় হলুদ সতর্কতা