সব ঠিক হয়ে গিয়েছিল। উত্তরপ্রদেশে নিজেদের কাজ শুরুও করে দিয়েছিল ভোটকুশলী সংস্থা আই প্যাক (I-PAC)। কিন্তু বাংলায় তৃণমূলের হারের পর সবটা বদলে গেল। সূত্রের খবর, আই প্যাকের সঙ্গে আর কাজ করতে চান না সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। বরং তিনি ভরসা রাখতে চলেছেন আই প্যাকেরই প্রাক্তন কিছু কর্মীকে নিয়ে তৈরি একটি আনকোরা সংস্থার উপর।
২০১৭, ২০২২ পরপর দুই বিধানসভা নির্বাচনে হেরেছেন অখিলেশ। ২০২৭ সালের বিধানসভা নির্বাচন তাঁর জন্য কার্যত অস্তিত্বরক্ষার লড়াই। এই পরিস্থিতিতে সমাজবাদী পার্টির সুপ্রিমো প্রচারে কর্পোরেট ছোঁয়া চাইছিলেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁকে আই প্যাকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। গত জানুয়ারিতে বাংলায় এসেছিলেন অখিলেশ যাদব। তৃণমূল সুপ্রিমোই অখিলেশকে আই প্যাকের সাহায্য নেওয়ার পরামর্শ দেন। সেই মতো অখিলেশও আই প্যাকের সঙ্গে চুক্তি পাকা করে ফেলেন। সমাজবাদী পার্টির হয়ে উত্তরপ্রদেশে কাজও শুরু করে দেয় ভোটকুশলী সংস্থা।
আরও পড়ুন:
২০১৭, ২০২২ পরপর দুই বিধানসভা নির্বাচনে হেরেছেন অখিলেশ। ২০২৭ সালের বিধানসভা নির্বাচন তাঁর জন্য কার্যত অস্তিত্বরক্ষার লড়াই। এই পরিস্থিতিতে সমাজবাদী পার্টির সুপ্রিমো প্রচারে কর্পোরেট ছোঁয়া চাইছিলেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁকে আই প্যাকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
কিন্তু তারপর গঙ্গা দিয়ে বহু জল গড়িয়ে গিয়েছে। একের পর এক ধাক্কায় আই প্যাক এখন রীতিমতো ব্যাকফুটে। দুর্নীতির অভিযোগে সংস্থার একাধিক দপ্তরে হানা দিয়েছে ইডি। কয়লা পাচার কাণ্ডে সংস্থার অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে গ্রেপ্তার হতে হয়েছে। প্রতীক জৈনের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। বস্তুত ভিনেশ গ্রেপ্তার হওয়ার পরই অখিলেশের সঙ্গে দূরত্ব বাড়া শুরু করে সংস্থার। এরপর বাংলায় তৃণমূল হার। এমনকী তামিলনাড়ুতেও আই প্যাক ডিএমকের সঙ্গে কাজ করছিল। সেখানেও ধূলিসাৎ হয়েছে আই প্যাকের অপরাজেয় তকমা। সপা সুপ্রিমো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আই প্যাকের সঙ্গে আর কাজ করা নয়।
সূত্রের খবর, অখিলেশের হয়ে কাজ করার জন্য লখনউ-তে বিলাসবহুল অফিস তৈরি করেছিল আই প্যাক। বেশ কিছু কর্মীও নিয়োগ করা হয়েছিল। সেই অফিস গুঁটিয়ে নিয়েছে সংস্থা। এমনকী কর্মীদেরও কাজে আসতে বারণ করা হয়েছে। যা পরিস্থিতি তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকলেও মমতার ভোটকুশলী সংস্থাকে আর পাশে চাইছেন না অখিলেশ। তিনি ভরসা রাখছেন অখ্যাত-আনকোরা এক সংস্থার উপর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভরদুপুরে মুহুর্মুহু বাজ, মুষলধারায় বৃষ্টি কলকাতায়, একাধিক রাস্তায় গাছ ভেঙে বিপত্তি
-
চিকুনগুনিয়ার অব্যর্থ ওষুধ গোমূত্র! চাঞ্চল্যকর দাবি আইআইটি রুরকির গবেষকদের, তুঙ্গে বিতর্ক
-
আম-লিচু ছেড়ে বানিয়ে ফেলুন নতুন ধারার ‘সামার ড্রিঙ্ক’, পুষ্টিগুণে ভরপুর কালো জামের শরবত
-
পঞ্চায়েতের গাছ বিক্রির টাকা পার্টি ফান্ডে জমা! বাঁকুড়ায় তৃণমূল নেতাকে কান ধরে ‘ওঠবস’
-
‘বাংলার কাছে প্রমাণ করুক…’, ‘দিদি নম্বর ১’ স্বস্তিকাকে শুভেচ্ছা জানিয়েও চ্যালেঞ্জ ছুড়লেন রচনা!