তেলেঙ্গানার (Telangana) সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্টে সেনার একটি ‘স্টোরেজ ব্যারাক’ (অস্ত্রভাণ্ডার) থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উধাও! বিষয়টি জানাজানি হতেই সেনা ছাউনিতে সতর্কতা জারি হয়। অন্যদিকে বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত উদ্ধার হয়েছে চুরি যাওয়া অস্ত্র।
সূত্রের খবর, অস্ত্রভাণ্ডার থেকে উধাও হয়েছিল পাঁচটি অ্যাসল্ট রাইফেল, যার মধ্যে চারটি একে সিরিজের, পাশাপাশি সাতটি পিস্তল, ২১টি ম্যাগাজিন এবং প্রায় ১৯,০০০ রাউন্ড গুলি। সেকেন্দ্রাবাদের মাদ্রাজ রেজিমেন্টের অস্ত্রাগারের দরজা ভেঙে অস্ত্রগুলি চুরি করা হয়েছিল। পুলিশ সূত্র জানিয়েছে, এই চুরির ঘটনায় দুইয়ের বেশি লোক জড়িত থাকতে পারে। কারণ, এত বড় চুরির জন্য ঘটনাস্থল বা চুরির জায়গাটি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। চেনাজানা কেউ এই কাজ করেছে বলে মনে করা হচ্ছে। অপরপক্ষে এই ঘটনায় সেনার অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।
ঘটনাটি বোলারাম থানা এলাকা ঘটেছে। ওই থানা হায়দ্রাবাদের মালকাজগিরি পুলিশ কমিশনারেটের অংশ। চুরি যাওয়া অস্ত্র পরে উদ্ধারের খবর জানা গেলেও কারা চুরি করেছিল, কেন চুরি করেছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছে কিনা, এই বিষয়ে জানা যায়নি।
সর্বশেষ খবর
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?
-
আরও একটু মেসি হলে ক্ষতি কী! অবসরের পর লিওর নামে ‘সংগ্রহশালা’ উৎসর্গ বারাসতের সন্দীপের