ফের এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে বিপত্তি। মঙ্গলবার দিল্লিতে নামার আগে এয়ার ইন্ডিয়ার ফুকেট থেকে আসা উড়ানে তীব্র ঝাঁকুনিতে আহত যাত্রী-বিমানকর্মী-সহ অন্তত ১৫ জন। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হঠাৎ বায়ুপ্রবাহের অস্থিরতার কারণেই একধাক্কায় ৩০০ ফুট নিচে নামতে বাধ্য হয় বিমানটি। এর জেরে বেশ কিছুক্ষণ তীব্র ঝাঁকুনি হয় বিমানটিতে। তাতেই আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
মঙ্গলবার দুর্ঘটনার কবলে পড়ে এআই২৩৭৯ উড়ানটি। থাইল্যান্ডের শহর ফুকেট থেকে আসছিল সেটি। দিল্লি নামার কিছুটা সময় আগে বায়ুপ্রবাহের তারতম্যের কারণে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। আচমকা ৩০০ ফুট নিচে নেমে যায় বিমানটি। এর জেরে ১১ জন যাত্রী ও ৪ জন বিমানকর্মী আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। বিমানসংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে,”বিমানটি দিল্লিতে নিরাপদে অবতরণ করেছে এবং সকল যাত্রী ও বিমানকর্মী বিমান থেকে নেমেছেন।”
আরও পড়ুন:
@airindia 2379 Phuket-Delhi encountered clear air turbulence during descent
Hearing some pax suffered minor injuries and ✈️ also slightly damaged. This yet to be confirmed
Awaiting comments from AI pic.twitter.com/Elq5PoEjEK
— Saurabh Sinha (@27saurabhsinha) August 4, 2026
এয়ার ইন্ডিয়ার তরফে আরও জানানো হয়েছে, কারও বড়সড় আঘাত লাগেনি। বিবৃতিতে বলা হয়েছে, “অল্প সংখ্যক যাত্রী এবং বিমানকর্মী কিছুটা আঘাত পেয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাঁদের পরীক্ষা ও পরিচর্যার জন্য বিমানবন্দরের একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। প্রয়োজন মতো তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ছবি, ভিডিওতে দেখা গিয়েছে, তীব্র ঝাঁকুনির কারণেই এয়ার ইন্ডিয়ার ওই বিমানের মধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক জায়গায় ফাটল দেখা গিয়েছে।
সর্বশেষ খবর
-
আফগানিস্তানের বিরুদ্ধেও খেলবেন না ‘আনফিট’ বুমরাহ? বিকল্প হিসাবে কাকে তৈরি রাখছে বিসিসিআই
-
রাখে হরি মারে কে! ৯ দিন কাদামাটির স্তূপে চাপা পড়েও জীবিত অবস্থায় উদ্ধার নেপালের ২
-
ডকিং পোলে তীব্র ধাক্কা, শ্রীনগর বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিগোর বিমান, কেমন আছেন যাত্রীরা?
-
‘এমন কিছু সৃষ্টি করে যেতে হবে’, উত্তমকুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস করে আর কী বললেন মুখ্যমন্ত্রী?
-
হিংলো নদীতে ভাঙন, দুবরাজপুরে নদী গর্ভে ১৮টি বাড়ি! প্লাবিত ঘাটালে চলছে নৌকা