Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬
Air India

ফের দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান, রানওয়েতে ঘষটে গেল উড়ানের লেজ!

জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার এআই-২৬৫১ বিমানটিতে মোট ১৭৯ জন যাত্রী ছিলেন। এদিন নির্ধারিত সময়ে উড়ানটি দিল্লি থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করে। ঠিক তখনই ঘটে যায় বিপত্তি। অবতরণের সময় বিমানটির লেজ রানওয়ের সঙ্গে ঘষটে যায়। তারপরই বিমানটিতে প্রচণ্ড ঝাঁকুনি দেয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ১৭:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ১৭:৪০

options
link
ফের দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান, রানওয়েতে ঘষটে গেল উড়ানের লেজ! zoom
ফের দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান। প্রতীকী ছবি।

ফের দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান। অবতরণের সময় রানওয়েতে ঘষটে গেল উড়ানের লেজ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু বিমানবন্দরে। এরপরই হুলস্থুল পড়ে যায়। তবে ঘটনায় যাত্রীদের কোনও ক্ষতি হয়নি।

জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার এআই-২৬৫১ বিমানটিতে মোট ১৭৯ জন যাত্রী ছিলেন। এদিন নির্ধারিত সময়ে উড়ানটি দিল্লি থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করে। ঠিক তখনই ঘটে যায় বিপত্তি। অবতরণের সময় বিমানটির লেজ রানওয়ের সঙ্গে ঘষটে যায়। তারপরই বিমানটিতে প্রচণ্ড ঝাঁকুনি দেয়। এর জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানের ভিতর কার্যত হুলস্থুল পড়ে যায়। তবে বিমানটিকে যথাযথভাবে অবতরণ করান পাইলট। তারপর যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে বিমানটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রের খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল? জানা গিয়েছে, ওই বিমানটি যখন অবতরণের জন্য বিমানবন্দরের রানওয়েতে নামছিল, তখন অন্য একটি উড়ান বিমানবন্দর থেকে উড়ছিল। টার্বুলেন্সের কারণে দুর্ঘটনাটি ঘটে। গোটা ঘটনার জন্য যাত্রীদের কাছে আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করেছে বিমান সংস্থাটি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.