Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬
Air India Express

মেরে যাত্রীর মুখ ফাটিয়ে দিয়েছিলেন, গ্রেপ্তার হয়েও জামিন পেলেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলট

তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে বিমান সংস্থা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৫, ২১:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৫, ২১:৩৬

options
link
মেরে যাত্রীর মুখ ফাটিয়ে দিয়েছিলেন, গ্রেপ্তার হয়েও জামিন পেলেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাইন ভাঙার প্রতিবাদে মেরে এক যাত্রীর মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। শুরু হয়েছিল তদন্ত। তবে গ্রেপ্তার হয়েও পরে জামিন পেয়ে গেলেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সেই পাইলট। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু পরে তিনি জামিন পেয়ে যান।

সম্প্রতি অঙ্কিত দিওয়ান নামে এক ব্যক্তি এক্স হ্যান্ডলে নিজের রক্তাক্ত ছবি পোস্ট করে ওই পাইলটের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি জানান, তাঁর সঙ্গে তাঁর স্ত্রী এবং দুই মেয়ে ছিল। এক মেয়ে কোলের শিশু। বয়স চার মাস। সেই কারণেই দিল্লি বিমানবন্দরের আধিকারিক-কর্মীরা সিকিউরিটি চেকের জন্য যে জোন ব্যবহার করেন, তাঁদের সেই জোন ব্যবহার করতে বলা হয়েছিল। সেখানে লাইনে দাঁড়িয়ে তিনি দেখেন, কয়েক জন লাইন ভেঙে এগিয়ে যাচ্ছেন। অঙ্কিতের দাবি, তিনি লাইন ভাঙার প্রতিবাদ করাতেই কয়েক জনের সঙ্গে তাঁর বচসা বাধে। সেই সময় ক্যাপ্টেন বীরেন্দ্র সেজওয়াল নামে ওই পাইলট তাঁকে ‘অশিক্ষিত’ বলে গালিগালাজ করেন। শুধু তা-ই নয়, মারধরও করা হয় তাঁকে। মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনাটি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে হইচই পড়ে যায়। এফআইআর দায়েরের পর তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। সোমবার অভিযুক্তকে আটক করা হয়। পুলিশের সূত্রের খবর, তথ্যপ্রমাণের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের পরই তাঁকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। কিন্তু পরে তিনি জামিন পেয়ে যান। তবে এই ঘটনার পর তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে বিমান সংস্থা। জানা গিয়েছে, ওই পাইলটকে কাজ থেকে নিলম্বিত করা হয়েছে।   

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.