Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Sukhoi

অসমে ভেঙে পড়েছে সুখোই ৩০! রাডারে সন্ধান না মেলায় বাড়ছে আশঙ্কা

জোড়হাট থেকে আকাশে উড়েছিল বায়ুসেনার ওই যুদ্ধবিমানটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৬, ২৩:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৬, ২৩:২৬

options
link
অসমে ভেঙে পড়েছে সুখোই ৩০! রাডারে সন্ধান না মেলায় বাড়ছে আশঙ্কা zoom
রাত ৭টা ৪২ মিনিটের পর আর বিমানটির সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি।
Advertisement

অসমে দুর্ঘটনার কবলে বায়ুসেনার যুদ্ধবিমান সুখোই ৩০! রাত ৭টা ৪২ মিনিটের পর আর বিমানটির সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বিমানটির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। তবে স্থানীয় এক বাসিন্দার তরফে দাবি করা হয়েছে, ভেঙেই পড়েছে বিমানটি। তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।

জানা গিয়েছে, অসমের জোড়হাট থেকে আকাশে উড়েছিল যুদ্ধবিমানটি। কিন্তু ৭টা ৪২ মিনিটের পর থেকে আর তার সঙ্গে কোনও যোগাযোগই করা যায়নি। রাডারেও মিলছে না হদিশ। ফলে বাড়ছে আশঙ্কা। অসমের কার্বি আংলং জেলায় বিমানটি ভেঙে পড়েছে বলে সূত্রের দাবি। 

Advertisement

উল্লেখ্য, সুখোই ৩০ এক অত্যন্ত শক্তিশালী, দুই ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমান। এর আসনসংখ্যা দুই। রাশিয়ার সুখোই এভিয়েশন কর্পোরেশন নির্মিত বিমানটি  আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে নিখুঁতভাবে আক্রমণ করতে সক্ষম।  শক্তিশালী রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমযুক্ত এই যুদ্ধবিমানটি শক্তিশালী ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল বহন করতে পারে। পাশাপাশি রুদ্রম-৩ এবং অস্ত্র ক্ষেপণাস্ত্র বহনেও সক্ষম রুশ এই যুদ্ধবিমান। উড়তে পারে শব্দের গতির দ্বিগুণ বেগেও। সেই কারণে বায়ুসেনার এক অন্যতম শক্তিশালী যান হিসেবে গণ্য হয় সুখোই ৩০। তবে অতীতেও বহুবার দুর্ঘটনার কবলে পড়েছে এই বিমান। অসমেও তেমনই দুর্ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.