Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Operation Sindoor

অপারেশন সিঁদুরের পর বারাণসীতে পোস্টারযুদ্ধ, ‘সিংহ’ মোদির কাছে ‘শিয়াল’ শাহবাজ!

বারাণসীর ভৌজবীর এবং শিবপুর এলাকায় এই ধরণের পোস্টার দেওয়া হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৫, ২০:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৫, ২০:২৮

options
link
অপারেশন সিঁদুরের পর বারাণসীতে পোস্টারযুদ্ধ, ‘সিংহ’ মোদির কাছে ‘শিয়াল’ শাহবাজ! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর বুলেটবৃষ্টিতে ২৬ নিরীহর প্রাণ গিয়েছে। ২২ এপ্রিলে ভারতের বুকে সেই জঙ্গি হামলার প্রত্যাঘাতে গত ৭ মে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে গিয়েছে পাক অধিকৃত কাশ্মীর ও পাক ভূখণ্ডের অন্তত নয় বড়সড় জঙ্গিঘাঁটি। পাকিস্তানকে ‘উচিত শিক্ষা’ দেওয়া ভারতীয় সেনার এই পরাক্রমকে কুর্নিশ জানিয়েছে দেশবাসী। বিভিন্ন মাধ্যমে নানাভাবে সেনার জয়গাথা বর্ণনা করা হয়েছে। শুধু সেনা নয়, দেশের প্রধানমন্ত্রী হিসেবে, দেশরক্ষায় প্রতিবেশী দেশের বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপের জন্য নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানিয়েছেন সকলে। তেমনই এক পোস্টার চোখে পড়ল বারণসীতে। পোস্টারে নরেন্দ্র মোদিকে ‘সিংহ’ হিসাবে প্রতিফলিত করা হয়েছে। পাশাপাশি, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে দেখানো হয়েছে ‘শিয়াল’ হিসাবে, যা এই আবহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী ক্ষেত্র বারাণসী। সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভৌজবীর এবং শিবপুর এলাকায় বেশ কয়েকটি পোস্টার দেওয়া হয়েছে। সেই পোস্টারগুলিতে হিন্দিতে লেখা রয়েছে, ‘শের, শের হোতা হ্যায়, গীদাদ, গীদাদ হোতা হ্যায়।’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘সিংহ সিংহই থাকে, আর শিয়াল সবসময় শিয়াল।’

Advertisement

জানা যাচ্ছে, অভিষেক উপাধ্যায় নামে এক সমাজকর্মী এই পোস্টারগুলি লাগিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি বলেন, “বরাবর সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় পাকিস্তান। পড়শি দেশকে এটা বোঝানোর জন্যই এই পোস্টারগুলি লাগানো হয়েছে।” তাঁর আরও বক্তব্য, “সিংহ যদি জেগে ওঠে তাহলে জঙ্গিদের প্রশ্রয় দেওয়া এই শিয়ালদের তাদের দেশ থেকেই ছুঁড়ে ফেলা হবে।”

এদিকে, যুদ্ধের আবহে শনিবার দুপুর ৩ টে ৩৫ নাগাদ অস্ত্র বিরতির প্রস্তাব নিয়ে ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন বা DGMO-কে ফোন করেন পাকিস্তানের DGMO। যুদ্ধ থামাতে কাকুতি-মিনতি করেন বলে খবর। এর কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান ভারত-পাকিস্তান দু’দেশই সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। বিষয়টি নিয়ে বিকালে বিদেশ সচিব বিক্রম মিসরি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি জানিয়ে দেন, শনিবার বিকেল ৫ টা থেকে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে দু’দেশ। তবে পাকিস্তান যদি ফের সীমান্তে উসকানি দেয়, তাহলে আবারও প্রত্যাঘাতে প্রস্তুত সেনা। সেইসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি রাখার বার্তাও দেওয়া হয়েছে ভারতের তরফে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.