বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। পরে কুণ্ডলী বা কুষ্ঠি না মেলার অজুহাতে বিয়েতে ‘না’ বলা শাস্তিমূলক অপরাধ। এমনটাই পর্যবেক্ষণ দিল্লি হাই কোর্টের (Delhi High Court)। এই পর্যবেক্ষণের পর অভিযুক্তের জামিনের আর্জি বাতিল করে দিয়েছে রাজধানীর আদালত।
১৭ ফেব্রুয়ারি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের একটি মামলা ওঠে দিল্লি হাই কোর্টে। অভিযুক্ত জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়। শুনানির সময় বিচারপতি স্বর্ণকান্ত শর্মা তাঁর পর্যবেক্ষণে জানান, “আগে আশ্বাস দেওয়ার পর, কুণ্ডলী না মেলার কারণে পরবর্তীতে বিয়ে করতে অস্বীকার করা ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারায় অপরাধ।”
আরও পড়ুন:
এক তরুণী অভিযোগ তোলেন, তিনি অভিযুক্ত যুবকের সঙ্গে প্রায় ৮ বছর লিভইনে ছিলেন। পার্টনার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন। কিন্তু পরে কুষ্ঠি না মেলায় তিনি বিয়ে করতে অস্বীকার করেন। থানায় অভিযোগ জানান তরুণী। তবে পরে ফের বিয়ের কথা বলেন যুবক। অভিযোগ তুলে নেন তরুণী। কিন্তু বিয়ে করেননি তিনি। দ্বিতীয়বার থানায় অভিযোগ জানান তরুণী। এবার মামলার জল গড়ায় হাই কোর্ট পর্যন্ত। জামিনের আর্জি জানান, অভিযুক্ত যুবক। সেখানে বিচারপতি সেই আর্জি খারিজ করে এই পর্যবেক্ষণ করেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে