অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’ ভিডিও বিতর্ক এবার গড়াল সুপ্রিম কোর্ট পর্যন্ত। সোমবার শীর্ষ আদালতে দায়ের হল একটি জনস্বার্থ মামলা। হিমন্তের বিরুদ্ধে অভিযোগ, ওই ভিডিওর মাধ্যমে তিনি বিদ্বেষ ছড়িয়েছেন।
সোমবার ১২ জন সমাজকর্মী সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাটি দায়ের করেন। তাঁদের দাবি, অসমের মুখ্যমন্ত্রীর মুসলিম-বিরোধী মন্তব্য সংবিধানিক মূল্যবোধের পরিপন্থী। গোটা বিষয়ে হস্তক্ষেপ করুক শীর্ষ আদালত। মামলায় বলা হয়েছে, সরকারি পদে থাকা ব্যক্তিরা বিভিন্ন সময়ে বহু ‘উসকানিমূলক’ মন্তব্য করেছেন। হিমন্ত ছাড়াও উদাহরণ হিসাবে সেখানে নাম রয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
আরও পড়ুন:
সম্প্রতি অসম বিজেপির সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে হিমন্তের ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’ ভিডিওটি শেয়ার করা হয়। তবে চাপের মুখে পড়ে গেরুয়া শিবির সেই ভিডিও মুছে দিলেও বিতর্ক পিছু ছাড়েনি। এবার তা গড়াল সুপ্রিম কোর্ট পর্যন্ত। অসমের মুখ্যমন্ত্রীর ওই ভিডিওটি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। এমনকী এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন বলেও খবর। গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে তাঁর অবস্থান এক বিন্দুও বদলাবে না।
সর্বশেষ খবর
-
জমি দখলের অভিযোগে গ্রেপ্তার, আদালতে যাওয়ার পথে ডিম হামলার মুখে কাঁথির তৃণমূল কাউন্সিলর
-
আদর্শ নেতা হতেই হবে! রাজ্যজুড়ে মণ্ডল স্তরে ‘পার্টি ক্লাস’ শুরু করছে বিজেপি
-
দিল্লির পর বাংলায় বিরাট মদ কেলেঙ্কারি! তৃণমূল জমানায় বদলে যায় নীতি, কাঠগড়ায় অভিষেক
-
বিমানবন্দরের মতো আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল হাওড়ায়! রেলমন্ত্রীকে প্রস্তাব রাজ্যের
-
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মসনদে তামিম, কনিষ্ঠতম সভাপতি নির্বাচিত প্রাক্তন অধিনায়ক