Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Delhi Acid Attack

ত্রিকোণ প্রেমের করুণ পরিণতি, বিজেপির দিল্লিতে তরুণীর উপর অ্যাসিড হামলা যুবতীর!

অ্যাসিড আক্রান্ত তরুণী ও হামলাকারী যুবতী দীর্ঘদিনের প্রতিবেশী। সম্প্রতি আহত তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হয় নয়ড়ার এক যুবকের। ওই যুবকের সঙ্গেই আবার প্রেমের সম্পর্ক রয়েছে হামলাকারী যুবতীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৮:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৮:৩৫

options
link
ত্রিকোণ প্রেমের করুণ পরিণতি, বিজেপির দিল্লিতে তরুণীর উপর অ্যাসিড হামলা যুবতীর! zoom
ছবি: সংগৃহীত

প্রেমিকের সঙ্গে বিয়ে ঠিক হয় প্রতিবেশী তরুণীর। হাতে মেহেন্দি পরানোর আছিলায় তরুণীর মুখে অ্যাসিড হামলা যুবতীর! অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত তরুণী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে দিল্লির ইন্দিরা বিহারের গোকলপুরী থানা এলাকায়। জানা গিয়েছে, অ্যাসিড আক্রান্ত তরুণী ও হামলাকারী যুবতী দীর্ঘদিনের প্রতিবেশী। সম্প্রতি আহত তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হয় নয়ড়ার এক যুবকের। ওই যুবকের সঙ্গেই আবার প্রেমের সম্পর্ক রয়েছে হামলাকারী যুবতীর। অনুমান, তাতেই বদলা নিতেই অ্যাসিড হামলা করেন অভিযুক্ত যুবতী।

Advertisement

আহত তরুণীর পরিবার জানিয়েছে, ঘটনার সময় মেহেন্দি পরাচ্ছিলেন অভিযুক্ত যুবতী। সেই সময় হঠাৎই অ্যাসিড হামলা করে। তরুণীর চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের সদস্যরা। তাঁকে নিয়ে যাওয়া স্থানীয় হাসপাতালে। তিনি সেখানেই চিকিৎসাধীন। ঘটনার খবর যায় স্থানীয় থানায়। পুলিশ বাড়িতে আসার আগে তরুণীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এক তদন্তকারী অফিসার বলেন, “প্রাথমিক অনুমান হিংসার বশে ওই যুবতী এই কাণ্ড ঘটিয়েছে। তদন্ত শুরু হয়েছে।” এর পিছনে অন্য কোনও বিষয় রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারী যুবতী কী করে অ্যাসিড পেলেন, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.